নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বন্ধুদের সাথে মেঘনা নদীতে গোসল করতে নেমে মেরাজ (১৫) ও কায়েস ভুইয়া (১৩) নামে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
বুধবার (১৭ জুন) দুপুরে উপজেলার পিরোজপুর ইউনিয়নের মেঘনা ফেরিঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
তারা ৭ জন স্কুল ফাঁকি দিয়ে দুপুরে সোনারগাঁওয়ে মেঘনা নদীতে গোসল করতে নামে। এ সময় দুইজন নিখোঁজ হয়।
নিখোঁজের ৪ ঘণ্টা পর বুধবার বিকেলে লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
মৃত মেরাজ হোসেন দশম শ্রেনীর ছাত্র ও কায়েস ভুইয়া রাজধানীর শনির আখড়া বর্নমালা স্কুলের ৮ম শ্রেনীর ছাত্র। মেরাজ রাজধানীর কদমতলী থানার শনিরআখড়া এলাকার রাজু মিয়ার ছেলে ও কায়েস ভুইয়া রাজধানীর ধনিয়া এলাকার ফারুক ভুইয়ার ছেলে।
শিক্ষার্থীরা জানান, বুধবার দুপুর ২টায় রাজধানীর একে স্কুল অ্যান্ড কলেজের ৩ জন ও বর্নমালা স্কুলের ৪ জন শিক্ষার্থী ক্লাস ফাকিঁ দিয়ে বন্ধুরা একত্রিত হয়ে সোনারগাঁওয়ে মেঘনা ফেরি ঘাট এলাকায় মেঘনা নদীতে গোসল করতে নামে। প্রথমে দুজন পানিতে তলিয়ে যায় পরে তাদের উদ্ধার করে মেরাজ ও কায়েস পানিতে নামলে তারা দুজন নদীর পানির স্রোতে তলিয়ে যায়।
পরে খবর পেয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরী দল উদ্ধার অভিযান চালায়। পরে নিখোঁজের ৪ ঘণ্টা পর প্রথমে মেরাজ হোসেন ও পরে কায়েস ভুইয়ার লাশ উদ্ধার করা হয়।
স্বজনরা জানান, স্কুল ফাঁকি দিয়ে আমাদেরকে না জানিয়ে মেঘনা নদীতে তারা ঘুরতে এসেছিল। পরে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসার পর ফায়ার সার্ভিসের ডুবুরী দলকে খবর দেয়া হলে তারা এসে মেঘনা নদী দুই শিক্ষার্থীর লাশ উদ্ধার করে। শিক্ষার্থীরা কেউ সাঁতার যানে না।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের জোন-২ এর উপ-পরিচালক মো: ওসমান গনি বলেন, ‘খবর পেয়ে আমরা দুই শিক্ষার্থীর উদ্ধার অভিযান শুরু করি। পরে নিখোঁজের ৪ ঘণ্টা পর দুই শিক্ষার্থীর লাশ মেঘনা নদী থেকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’
বৈদ্যেরবাজার নৌ পুলিশ ফাড়ির ইনচার্জ মাহাবুবুর রহমান বলেন, ‘ঘটনাটি অত্যন্ত দু:খজনক। ফায়ার সার্ভিসের ডুবুরী দল লাশ উদ্ধার করার পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’


