মালয়েশিয়া জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পেনাং প্রদেশ শাখা নব গঠিত কমিটির কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রাজধানী কুয়ালালামপুর থেকে প্রায় ৪০০ কিলোমিটার দূরে পেনাং এর বুকিত জামবুল বিস্ত্রো অ্যান্ড ক্যাফেতে গতকাল সন্ধ্যায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলনে মোঃ মিনাদুল কবির এর সভাপতিত্বে ও মোঃ কামরুল হাসান কামাল এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়া স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ডক্টর এস এম রহমান তনু, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়া স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শামসুল আলম হেলাল শিকদার।
কর্মী সম্মেলনের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও দোয়া করেন স্বেচ্ছাসেবক দলের নেতা মো: ইমরান হোসেন এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন মিজানুর রহমান মিজু।
কর্মী সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন মালয়েশিয়া স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক গোলাম কবির, এম এম মোজাম্মেল হক প্রধান, মাহফুজুর রহমান, এম মাহফুজুর সোহেল ও বিপুল হোসেন।
কর্মী সম্মেলনে নেতৃবৃন্দের মাঝে বক্তব্য রাখেন পেনাং প্রদেশ বিএনপির সভাপতি হাজী গোলাপ হোসেন, সাধারণ সম্পাদক এমদাদুল হল এমদাদ, পেনাং মহানগর বিএনপির সভাপতি আফজাল হোসেন অপু।
স্বেচ্ছাসেবক দল পেনাং শাখার নেতৃবৃন্দের মাঝে বক্তব্য রাখেন মো: জুনায়েদ হোসেন, মো: কাওসার, মো: নাসিম রেজা, মো: লিটন, মো: ফুয়াদ, মো: খাইরুল ইসলাম প্রমুখ।
পেনাং যুবদলের নেতৃবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি মো: গোলাম মোস্তফা, সাবেক সাধারণ সম্পাদক মো: শাহাদাত হোসেন সাগর, পেনাং বিএনপি নেতা মো: বিল্লাল মিয়া, মো: জসিম, মো: রাশেদ, মো: আকরাম ও সুমন মিয়া সহ শতাধিক নেতাকর্মী বৃন্দ।


