সহকারী অ্যাটর্নি জেনারেলের পদ থেকে পদত্যাগ করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী আশিক রুবাইয়াত।
মঙ্গলবার (১৬ জুন) অ্যাটর্নি জেনারেলের মাধ্যমে আইন মন্ত্রণালয়ের (আইন ও বিচার বিভাগের) সচিব বরাবর তিনি পদত্যাগপত্র পাঠিয়েছেন।
পদত্যাগপত্রে আশিক রুবাইয়াত বলেন, ‘আমাকে এ পদে কাজ করার সুযোগ দেয়ার জন্য আমি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। কিন্তু ব্যক্তিগত কারণে আমার পক্ষে এ পদে কাজ করা আর সম্ভব হচ্ছে না। এমতাবস্থায় আমি সহকারী অ্যাটর্নি জেনারেলের পদ হতে আজ পদত্যাগ করছি।’
আশিক রুবাইয়াতের পদত্যাগের বিষয়ে জানতে চাইলে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো: রুহুল কুদ্দুস কাজল বলেন, ‘তিনি নিয়মিত অফিস করেন না। এ বিষয়ে তার কাছে ব্যাখ্যা চাইলে তিনি তার সদুত্তর দিতে পারেননি। এমন প্রেক্ষাপটে তিনি তার পদত্যাগপত্র দিয়েছেন।’ বাসস


