রূপালী ব্যাংক ও স্কাউটসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম ও বাংলাদেশ স্কাউটসের নির্বাহী পরিচালক মো. শামসুল হক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

নয়া দিগন্ত অনলাইন

রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি এবং বাংলাদেশ স্কাউটসের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। বুধবার (১৭ জুন ২০২৬) রাজধানীর বাংলাদেশ স্কাউট ভবনের অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম ও বাংলাদেশ স্কাউটসের নির্বাহী পরিচালক মো. শামসুল হক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটসের প্রধান জাতীয় কমিশনার এবং প্রধানমন্ত্রীর মূখ্য সচিব এবিএম আব্দুস সাত্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটসের ট্রেজারার এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. খান মইনুদ্দীন আল মাহমুদ সোহেল।

ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক তাহমিনা আখতারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ব্যাংকের মহাব্যবস্থাপক মো. মইনুদ্দিন মাসুদ, তানভীর হাসনাইন মঈন, উপমহাব্যবস্থাপক মো. মনিরুজ্জামান, এস.এম.রোকনুজ্জামান, মো. আনিছুর রহমান, মো. আবদুল মান্নান মিয়া, স্কাউটসের যুগ্ন নির্বাহী পরিচালক আবুল হাসনাত মো. মুহসিনুল ইসলাম, ও মো. রুহুল আমিনসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই সমঝোতা স্মারকের আওতায় বাংলাদেশ স্কাউটসের কর্মকর্তা ও কর্মচারীরাণ রূপালী ব্যাংক থেকে স্বল্প সুদ ও সহজ শর্তে সাধারণ গৃহনির্মাণ ঋণ সুবিধা গ্রহণ করতে পারবেন। এই চুক্তির মাধ্যমে উভয় প্রতিষ্ঠানের পারস্পরিক সহযোগিতা আরো সুদৃঢ় হবে এবং স্কাউটসের কর্মকর্তা-কর্মচারীদের আর্থিক সেবাপ্রাপ্তি আরো সহজতর হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন। বিজ্ঞপ্তি