প্রথম ম্যাচে কমই জিতে স্পেন

Printed Edition

কেপ ভার্দে কি জানত তারা একটু চেষ্টা করলেই রুখে দিতে পারবে স্পেনকে। হয়তো আটলান্টিক মহাসগরের এই ছোট দ্বীপরাষ্ট্রটির কোচিং স্টাফরা প্রতিপক্ষটি সম্পর্কে কিছু তথ্য উপাত্ত জোগাড় করে রেখেছিলেন। কারণ যেকোনো টুর্নামেন্টের প্রথম ম্যাচে জিততে না পারাটা স্প্যানিশদের পুরনো রোগ। শেষ পর্যন্ত সফল সাবেক পর্তুগিজ কলোনি এই কেপ ভার্দে। তারা গোলশূন্যতে রুখে দিয়েছে ২০১০ এর বিশ্বকাপজয়ীদের। গত পাঁচ বিশ্বকাপের চারটিতেই তারা জিততে পারেনি প্রথম ম্যাচে। ২০১০ বিশ্বকাপে তো সুইজারল্যান্ডের কাছে হেরেই বসে। যদিও সেবারই রেকর্ড গড়ে প্রথম ম্যাচে হেরেও বিশ্বকাপ জিতেছিল তারা। উল্লেখ্য, বিশ্বকাপ ইতিহাসে স্পেন এই কৃতী গড়ার পর ২০২২ সালে আর্জেন্টিনাও সেই পথে হেঁটে ছিল। সৌদি আরবের কাছে হারের পরও চ্যাম্পিয়ন।

স্পেন এ পর্যন্ত ১৬টি বিশ্বকাপ খেলেছে। এসব আসরের মধ্যে তারা মাত্র পাঁচবার নিজেদের প্রথম ম্যাচে জিততে পেরেছে। অন্য ম্যাচগুলোর মধ্যে চারটিতে ড্র করা আর সাতটিতেই পরাজয়ের লজ্জায় মাথা নত করা। গত চার বিশ্বকাপের মধ্যে ব্যতিক্রম শুধু ২০২২ বিশ্বকাপ। কাতারে অনুষ্ঠিত সেই আসরে তারা ৭-০ গোলে উড়িয়ে দিয়েছিল কোস্টারিকাকে। তবে এর আগের তিন টুর্নামেন্টে হতাশার গল্প। ২০১৮ রাশিয়া বিশ্বকাপে নিজেদের উদ্বোধনী ম্যাচে ৩-৩ গোলে ড্র করেছিল পর্তুগালের সাথে।

২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপে আরো বড় লজ্জা ২০০৮ ও ২০১২ এর ইউরো চাম্পিয়নদের। প্রথম ম্যাচে তাদের ৫-১ গোলে হারিয়ে দেয় নেদারল্যান্ডস। আর ২০১০ এর দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে সুইজারর‌্যান্ডের কাছে ০-১ গোলে হারের কাহিনী তো আগেই উল্লেখ করা হয়েছে।

কেপ ভার্দের বিপক্ষে এই বিশ্বকাপ ম্যাচে আরেকটি দুঃখজনক ঘটনার জন্ম দিয়েছেন স্পেনের স্ট্রাইকার মিকেল ওইয়ারজাবাল। গ্রুপ ‘এইচ’ এর এই ম্যাচে তিনি প্রথম ৩০ মিনিট বলেই পা ছোঁয়াতে পারেননি।

বিশ্বকাপের প্রথম ম্যাচে স্পেনের জিততে না পারাটা আরো পুরনো। ১৯৬২ সালের চিলি বিশ্বকাপে স্পেন প্রথম ম্যাচে যুগোস্লাভিয়ার কাছে ০-১ গোলে হেরেছিল। ১৯৬৬ সলের ইংল্যান্ড বিশ্বকাপে আর্জেন্টিনার কাছে ১-২ গোলে ধরাশায়ী। ১৯৭৮ এ আর্জেন্টিনা বিশ্বকাপে অস্ট্রিয়ার কাছে ১-২ ব্যবধানে হার। ১৯৮২ সালে নিজ দেশে অনুষ্ঠিত বিশ্বকাপেও প্রথম ম্যাচে জিততে ব্যর্থ স্পেন। সে ম্যাচ তাদের ১-১ এ রুখে দিয়েছিল হন্ডুরাস। ১৯৮৬ সালের মেক্সিকো বিশ্বকাপে তো ব্রাজিলের কাছে প্রথম ম্যাচে ০-১ গোলে হেরেই বসে।

১৯৯০ এর ইতালি বিশ্বকাপেও হতাশা। সেবার প্রথম ম্যাচে স্পেন দলের গোলশূন্য ড্র করতে বাধ্য হওয়া উরুগুয়ের সাথে। ১৯৯৪ সালে এই যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত বিশ্বকাপে প্রথম ম্যাচে ২-২ এ ড্র করেছিল দক্ষিণ কোরিয়ার সাথে।

১৯৯৮ তে বড় চমক দেখিয়েছিল নাইজেরিয়া। ফ্রান্সের সেই বিশ্বকাপে প্রথম ম্যাচে স্পেনকে ৩-২ গোলে হারায় আফ্রিকান দেশটি। এরপর ২০০২ ও ২০০৬ বিশ্বকাপের প্রথম ম্যাচে জিতলেও ২০১০ এ হার। সেই জিততে না পারাটা এখনো চলছে। এই ব্যর্থতার ধারা থেকে কবে মুক্তি পাবে ফুটবল বিশ্বের অন্যতম সেরা লিগের আয়োজকরা?