চট্টগ্রাম চিড়িয়াখানায় জন্ম নিয়েছে বিপন্ন হলুদ কাছিমের ৫ বাচ্চা

Printed Edition
চট্টগ্রাম চিড়িয়াখানায় জন্ম নেয়া বিরল প্রজাতির পাহাড়ি কাছিমের ৫ বাচ্চা :  নয়া দিগন্ত
চট্টগ্রাম চিড়িয়াখানায় জন্ম নেয়া বিরল প্রজাতির পাহাড়ি কাছিমের ৫ বাচ্চা : নয়া দিগন্ত

চট্টগ্রাম ব্যুরো

পাঁচটি মহাবিপন্ন হলুদ পাহাড়ি কাছিমের ডিম ফুটে বাচ্চা হয়েছে চট্টগ্রাম চিড়িয়াখানায়। বাংলাদেশের প্রেক্ষাপটে এটি বষড়হমধঃবফ ঃড়ৎঃড়রংব সফল সংরক্ষণ প্রজননের অন্যতম গুরুত্বপূর্ণ উদাহরণ। গতকাল মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন চিড়িয়াখানার ডেপুটি কিউরেটর শাহাদাত হোসেন শুভ।

তিনি জানান, গত ৬ জুন মহাবিপন্ন হলুদ পাহাড়ি কাছিমের ডিম ফুটে সফলভাবে পাঁচটি বাচ্চা জন্ম নিয়েছে। চট্টগ্রাম জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় ২০২২ সালে উন্নত ও বৃহত্তর আবাসস্থল, পরিবেশগত সমৃদ্ধকরণ এবং আধুনিক পরিচর্যা ব্যবস্থা চালুর পর কাছিমগুলোর প্রজনন সফলভাবে বেড়েছে।

এর আগে ২০২৩ ও ২০২৫ সালেও মোট পাঁচটি বাচ্চা জন্ম নেয়। এবারের পাঁচটি বাচ্চাসহ এই চিড়িয়াখানায় ১০টি বাচ্চা জন্মালো। যার মধ্যে আটটি বাচ্চা বেঁচে আছে। আর এতে চার বছরের মধ্যে চট্টগ্রাম চিড়িয়াখানার এ প্রজাতির সংখ্যা ৮ থেকে বেড়ে ১৬তে উন্নীত হয়েছে।