মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর চ্যানেলে ড্রেজিং শুরু

Printed Edition

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (চবক) কর্তৃক পরিচালিত মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর চ্যানেলের নব্য রক্ষা এবং নিরাপদ ও নিরবচ্ছিন্ন জাহাজ চালাচল করার লক্ষ্যে ড্রেজিং কার্যক্রম শুরু হয়েছে।

বর্তমানে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর চ্যানেল দিয়ে কয়লাবাহী জাহাজ নিয়মিত চলাচল করছে।

এছাড়া অদূর ভবিষ্যতে এলএনজি বহনকালী জাহাজেরও নিয়মিত চলাজল শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। সাম্প্রতিক সময়ে অতিরিক্ত পলি জমার কারণে চ্যালেন বিভিন্ন স্থানে নব্যতা হাসপাওয়ায় নির্ধারিত গভীরতা বজায় রাখা জরুরি হয়ে পড়েছে। এ প্রেক্ষাপটে চ্যানেলের নাব্যতা পুনরুদ্ধার এবং বাণিজ্যিক ও জ্বালানিবাহী জাহাজের নিরাপদ নৌ-চলাচল নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে ড্রেজিং কার্যক্রম শুরু হয়েছে। বিজ্ঞপ্তি।