আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে “বিনিয়োগ ঝুঁকি ব্যবস্থাপনা” শীর্ষক তিন দিনব্যাপী প্রশিক্ষণ কোর্স ব্যাংকের ট্রেনিং ইনস্টিটিউটে (এআইবিটিআই) শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো: রাফাত উল্লা খান প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এআইবিটিআই’র প্রিন্সিপালও সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো: আবদুর রহিম দুয়ারী। কর্মশালায় ব্যাংকের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট এস এম জুলকার নায়েন, মো: মাযহারুল আলম, অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মো: জসিম উদ্দিন ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ কর্মসূচিতে ব্যাংকের বিভিন্ন শাখা ও প্রধান কার্যালয়ের মোট ৪৮ জন নির্বাহী ও কর্মকর্তা অংশগ্রহণ করেন। বিজ্ঞপ্তি।


