নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশের আকাশে গতকাল পবিত্র মহররম মাসের চাঁদ দেখা গেছে। ফলে এর মাধ্যমে ক্যালেন্ডারের পাতা থেকে বিদায় নিয়েছে হিজরি ১৪৪৭ সাল। আজ বুধবার থেকে গণনা শুরু হয়েছে নতুন আরবি বছর ১৪৪৮ ও পবিত্র মহররম মাস।
গতকাল ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শেষে এ তথ্য জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সচিবের রুটিন দায়িত্ব) মো: ফজলুর রহমান।
সভা শেষে জানানো হয়, বাংলাদেশের আকাশে গতকাল পবিত্র মহররম মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ২৬ জুন শুক্রবার পবিত্র আশুরা পালিত হবে।
সভায় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ: ছালাম খান, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি আবদুল মালেক, প্রধান তথ্য কর্মকর্তা মো: শাহ আলম, বাংলাদেশ টেলিভিশনের পরিচালক মো: জহিরুল ইসলাম, ধর্ম মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো: মাহবুব আলম, সরকারি মাদ্রাসা-ই-আলিয়া ঢাকার অধ্যক্ষ অধ্যাপক ওবায়দুল হক, ইসলামিক ফাউন্ডেশন দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক ড. মোহাম্মদ হারুনূর রশীদ, বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের পরিচালক মো: মমিনুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।


