পূবালী ব্যাংক পিএলসির ৪৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

Printed Edition

বেসরকারি বাণিজ্যিক ব্যাংক পূবালী ব্যাংকের ৪৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) গতকাল ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মনজুরুর রহমান। সভায় পরিচালনা পর্ষদের সদস্য হাবিবুর রহমান, রুমানা শরীফ, আজিজুর রহমান, মো: আব্দুর রাজ্জাক মণ্ডল, রানা লায়লা হাফিজ, মুস্তফা আহমদ, আরিফ আহমেদ চৌধুরী, ড. শাহিনুজ্জামান ইয়াকুব, কবির আহমেদ ও স্বতন্ত্র পরিচালক মোহাম্মদ নওশাদ আলী চৌধুরী (স্বতন্ত্র) এবং উল্লেখযোগ্যসংখ্যক শেয়াররহোল্ডাররা ভার্চুয়ালি অংশ নেন। এ সময় ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আলী, সিএফও ও মহাব্যবস্থাপক মোহাম্মদ লিটন মিয়া এবং কোম্পানি সচিব ও মহাব্যবস্থাপক মো: আনিসুর রহমান ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন। ৪৩তম বার্ষিক সাধারণ সভায় পূবালী ব্যাংক পিএলসির সম্মানিত শেয়ারহোল্ডারদের মতামতের ভিত্তিতে ৩১ ডিসেম্বর ২০২৫ সালের জন্য ১০% ক্যাশ ডিভিডেন্ড ও ২০% স্টক ডিভিডেন্ড প্রদানের সিদ্ধান্ত অনুমোদিত হয়। বিজ্ঞপ্তি।