সোনালী ব্যাংক পিএলসির নিজস্ব সফটওয়্যার সোনালী পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের অনলাইন অভিযোগ দায়ের সংক্রান্ত বিভিন্ন ফি-চার্জ আদায়ে প্রতিযোগিতা কমিশন ও সোনালী ব্যাংকের মধ্যে এক চুক্তি স্বাক্ষর হয়েছে। গতকাল মঙ্গলবার প্রতিযোগিতা কমিশনের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে সোনালী ব্যাংকের জেনারেল ম্যানেজার আকলিমা ইসলাম ও প্রতিযোগিতা কমিশনের সচিব মাহবুবুর রহমান খান চুক্তিতে স্বাক্ষর করেন। পরে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্র হস্তান্তর করেন প্রতিযোগিতা কমিশনের চেয়ারপারসন এ এইচ এম আহসান ও সোনালী ব্যাংক পিএলসির এমডি অ্যান্ড সিইও মো: শওকত আলী খান। অনুষ্ঠানে প্রতিযোগিতা কমিশনের সদস্য ড. মো: আখতারুজ্জামান তালুকদার, মো: আবু ইউসুফ মিয়া ও ড. আফরোজা বিলকিস এবং সোনালী ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো: রফিকুল ইসলাম ও ডেপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মদ আসলাম হোসেনসহ উভয় প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।


