নিজস্ব প্রতিবেদক
রাজধানীর মিরপুরের কাজীপাড়ায় একটি ভবনের রুম থেকে রাবেয়া নামের এক তরুণীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার পর থেকে নিহত রাবেয়ার স্বামী আশিকুর জামান মুন্না পলাতক রয়েছে।
প্রাথমিক তদন্তে রাবেয়াকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ওই তরুণীর লাশ উদ্ধার করে পুলিশ।
কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজ্জাদ হোসেন জানান, রাবেয়ার স্বামী মুন্নাকে গ্রেফতারের অভিযান চলছে।
নিহত তরুণীর মা জানান, পাঁচ দিন আগে থেকে মেয়ের মোবাইল বন্ধ পান তিনি। মঙ্গলবার এসে ভেতর থেকে দরজা বন্ধ পেয়ে পুলিশকে জানান, পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। তিনি আরো জানান, ছয় মাস আগে মিরপুরের বাসিন্দা মুন্নাকে বিয়ে করে রাবেয়া। তাদের গ্রামের বাড়ি কিশোরগঞ্জে।
বাড়ির মালিক জানান, শনিবার রাতে খাবার নিয়ে আসার কথা বলে বাড়ি থেকে বের হয়ে যান মুন্না।


