মুহাম্মাদ ইবরাহীম খলিল জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জাবি) হতে মাস্টার অব ফিলোসফি (এমফিল) ডিগ্রি অর্জন করেছেন। গত ১০ মে বিশ্ববিদ্যালয়ের ৭৮তম একাডেমিক কাউন্সিল সভায় এবং ২১ মে অনুষ্ঠিত ১১১তম সিন্ডিকেট সভায় তার এমফিল ডিগ্রির অনুমোদন দেয়া হয়। তার গবেষণার বিষয় ছিল ‘সন্তান প্রতিপালনে আল-কুরআন ও আস-সুন্নাহর নির্দেশনা : প্রেক্ষাপট বাংলাদেশ’ (এঁরফধহপব ড়ভ অষ-ছঁৎধহ ধহফ অং-ঝঁহহধয রহ চধৎবহঃরহম: চবৎংঢ়বপঃরাব ইধহমষধফবংয)।
তিনি জবি ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ও বিশিষ্ট কলামিস্ট ড. মুহাম্মাদ খাইরুল ইসলামের তত্ত্বাবধানে এ ডিগ্রি অর্জন করেন। থিসিস মূল্যায়ন ও পরীক্ষা কমিটির চেয়ারম্যান ছিলেন ভিসি প্রফেসর ড. মো: রইছ উদদীন, বিশেষজ্ঞ ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়ার দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ওয়ালি উল্যাহ।
মুহাম্মাদ ইবরাহীম খলিল ১৯৯৩ সালের ১০ জুন পিরোজপুর জেলার কাউখালী উপজেলার বদরপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ওই গ্রামের মো: আবুল কালাম ও ফাতিমা বেগমের জ্যেষ্ঠপুত্র। বিজ্ঞপ্তি।


