চাঁদাবাজির অডিও ও মাদক ভিডিও ফাঁস : গাজীপুরের ২ ছাত্রদল নেতা বহিষ্কার

Printed Edition

গাজীপুর মহানগর প্রতিনিধি

চাঁদাবাজির অভিযোগে অডিও রেকর্ড এবং মাদক গ্রহণের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় গাজীপুর মহানগর ছাত্রদলের দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে। তারা হলেন, ৫১ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি রাতুল শিকদার অমি এবং পূবাইল অঞ্চলের ৪১ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক কাউসার।

গতকাল গাজীপুর মহানগর ছাত্রদলের আহ্বায়ক রোহানুজ্জামান শুক্কুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সোমবার রাতে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রাতুল শিকদার অমিকে সংগঠন থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিও রেকর্ডে রাতুল শিকদার অমি এক ব্যক্তিকে বলেন, ‘আপনি আমাকে একদিন দিয়েছেন এক হাজার টাকা, আরেক দিন দিয়েছেন ৫০০ টাকা। আজকা ভাই দুই-তিন হাজার টাকা দিয়েন।’

এ সময় ওই ব্যক্তিকে হুমকি দিয়ে আরো বলতে শোনা যায়, ‘এখানে স্বয়ং তারেক রহমান আইলেও কাজ হইব না।’ তিনি স্থানীয় কয়েকজনের নাম উল্লেখ করে ভয়ভীতি প্রদর্শন করেন এবং দেখা করার জন্য লোকেশন জানতে চান। অন্যদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে মাদক গ্রহণের একটি ভিডিও ছড়িয়ে পড়ার হ ৪র্থ পৃ: ৮-এর কলামে