বসিকের প্রথম সভায় যানজট নিরসনসহ বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ

Printed Edition

বগুড়া অফিস

বগুড়া সিটি করপোরেশনের (বসিক) প্রশাসক এম আর ইসলাম স্বাধীন বলেছেন, বগুড়া উত্তরাঞ্চলের সবচেয়ে ব্যস্ত শহর। এখানকার বড় সমস্যা যানজট, ফুটপাথ বেদখল, যত্রতত্র ময়লা আবর্জনা ফেলা। কিন্তু পতিত সরকারের দীর্ঘ সময় কোনো উন্নয়ন কাজ না হওয়ায় এই শহর নানা সমস্যায় জর্জরিত হয়ে পড়েছে। তাই এসব সমস্যা সমাধান করে বগুড়াকে একটি আধুনিক, ক্লিন সিটি হিসেবে গড়ে তুলতে নগরবাসীর সহযোগিতা চাই। এ ক্ষেত্রে নগর পরিচালনায় দায়িত্বপ্রপ্ত সরকারি কর্মকর্তা ও সিটির কর্মকর্তা-কর্মচারীদের একসাথে কাজ করতে হবে। তিনি গত সোমবার বসিকের কার্যক্রম পরিচালনা সহায়ক কমিটির প্রথম সভায় সভাপতির বক্তব্যে এ কথা বলেন। প্রধান নির্বাহী কর্মকর্তা (উপসচিব) মো: সাইদ আলীর পরিচালনায় সভায় অংশ জেলা প্রশাসকের প্রতিনিধি স্থানীয় সরকার বিভাগ বগুড়ার উপপরিচালক (উপসচিব) রাজিয়া সুলতানা, বসিকের প্রধান প্রকৌশলী মো: শিরাজুল ইসলাম, জেলার অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান, বসিক সচিব (সিনিয়র সহকারী সচিব) মোছা: পপি খাতুনসহ কমিটির সদস্য জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা অংশ নেন।