ট্রাম্পকে জার্সি উপহার দিলেন জার্মান চ্যান্সেলর

জি-৭ সম্মেলনের প্রথম দিনে জার্মান চ্যান্সেলর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জার্মান ফুটবল দলের জার্সি উপহার দেন। সম্মেলনে ইউক্রেন ও ইরানসহ বিভিন্ন ইস্যুতে মতপার্থক্য থাকলেও ইউরোপীয় দেশগুলো যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক আরো ঘনিষ্ঠ করার চেষ্টা করছে।

নয়া দিগন্ত অনলাইন
ডোনাল্ড ট্রাম্পকে জার্মান ফুটবল দলের জার্সি উপহার দিয়েছেন জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিশ ম্যার্ৎস
ডোনাল্ড ট্রাম্পকে জার্মান ফুটবল দলের জার্সি উপহার দিয়েছেন জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিশ ম্যার্ৎস |সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জার্মান ফুটবল দলের জার্সি উপহার দিয়েছেন জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিশ ম্যার্ৎস।

আজ মঙ্গলবার জি-সেভেন সম্মেলনের প্রথম দিনে এ উপহার দেন তিনি।

রোববার যুক্তরাষ্ট্রের হিউস্টনে অনুষ্ঠিত ম্যাচে নবাগত কুরাসাওকে ৭-১ গোলে হারায় জার্মানি। তার একদিন পরেই ফ্রান্সে শুরু হলো জাপান, ক্যানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র- এই সাত দেশের জোট জি-সেভেন-এর সম্মেলন।

এবারের সম্মেলনে ইউক্রেন ও ইরান ইস্যুতে মতপার্থক্য সত্ত্বেও ইউরোপীয় দেশগুলো ট্রাম্প প্রশাসনের সাথে দূরত্ব কমানোর চেষ্টা করবে বলে ধারণা করা হচ্ছে।

সূত্র : ডয়চে ভেলে