বিশ্বকাপে মেসির সর্বোচ্চ ১৬ গোলের রেকর্ড স্পর্শ

বিশ্বকাপের নতুন মিশনে আর্জেন্টিনার উড়ন্ত সূচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন মেসি। হ্যাট্রিক গোল করে তিনি শুধু দলকে জয়ের পথে এগিয়ে দেননি, আবারো প্রমাণ করলেন মেসি—বড় মঞ্চে তিনি এখনো সবচেয়ে নির্ভরযোগ্য নামগুলোর একটি। আর্জেন্টিনার শিরোপা রক্ষার মিশনে এই পারফরম্যান্স নিঃসন্দেহে বড় শক্তি জোগাবে।

ক্রীড়া ডেস্ক
আলজেরিয়ার বিপক্ষে এবারের বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক করার মেসির উদযাপন
আলজেরিয়ার বিপক্ষে এবারের বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক করার মেসির উদযাপন |সংগৃহীত

যুক্তরাষ্ট্রের কানসাস সিটি স্টেডিয়ামে আলজেরিয়ার বিপক্ষে এবারের বিশ্বকাপে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার প্রথম ম্যাচটি ছিল কেবল মেসিময়। যেন একাই হারালেন প্রতিপক্ষকে। পুরো ম্যাচজুড়ে দ্যূতি ছড়িয়ে বিশ্বকাপের মঞ্চে আবোরো নিজের শ্রেষ্ঠত্বের প্রমাণ দিলেন লিওনেল মেসি।

আলজেরিয়ার বিপক্ষে হ্যাট্রিক করে আর্জেন্টিনাকে ৩-০ ব্যবধানে ইতিহাস বদলানো জয় এনে দিয়েছেন অধিনায়ক। একই সাথে বিশ্বকাপে নিজের গোলসংখ্যা ১৬-তে উন্নীত করে জার্মানির কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার দীর্ঘদিনের রেকর্ডও স্পর্শ করেছেন তিনি।

এদিন যেন রেকর্ড বন্যা বইয়ে আলজেরিয়ার বিপক্ষে মাঠে নেমেছিলেন মেসি। জাতীয় দলের হয়ে ২০০তম ম্যাচে নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারে পেয়েছেন ১২০টি গোলের দেখা।

আলো ছড়ানো ম্যাচের ১৬তম মিনিটেই নিজের প্রথম গোল পান মেসি। দি পলের কাছ থেকে বল পেয়ে ২৫ গজ দূর থেকে দুর্দান্ত এক লং শটে গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দিয়েছিলেন মেসি। ম্যাচের ৬০তম মিনিটে আসে মেসির দ্বিতীয় গোল। আবারো ও প্রতিপক্ষের জালে বল পাঠিয়ে দলের অবস্থান আরো শক্ত করেন আটবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা।

ম্যাচের ১৭তম মিনিটেই নিজের প্রথম গোল পান মেসি। দি পলের কাছ থেকে বল পেয়ে ২৫ গজ দূর থেকে করলেন অসাধারণ এক গোল।

ম্যাচের ৬০তম মিনিটে আসে মেসির দ্বিতীয় গোল। আর্জেন্টিনার আক্রমণের সময় অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার বক্সের বাইরে থেকে শক্তিশালী শট নেন। আলজেরিয়ার গোলরক্ষক লুকা জিদান বলটি প্রথম চেষ্টায় নিয়ন্ত্রণে নিতে ব্যর্থ হন। ফিরতি বলে সবার আগে পৌঁছে যান মেসি। সুযোগটি কাজে লাগাতে ভুল করেননি তিনি। কাছ থেকে বল জালে পাঠিয়ে ব্যবধান ২-০ করেন আর্জেন্টিনা অধিনায়ক।

এই গোলের মাধ্যমে বিশ্বকাপ ইতিহাসে নিজের গোলসংখ্যা ১৫-তে নিয়ে যান মেসি। ফলে তিনি স্পর্শ করেন ব্রাজিলের কিংবদন্তি স্ট্রাইকার রোনালদোর বিশ্বকাপ গোলের রেকর্ড।

৭৬তম মিনিটে আসে সেই ঐতিহাসিক মুহূর্ত। প্রতিপক্ষের রক্ষণ ভেঙে পাওয়া সুযোগে দারুণ এক ফিনিশিংয়ে বল জালে পাঠান মেসি। গোলরক্ষকের কোনো সুযোগই ছিল না সেই শট ঠেকানোর। মাঠজুড়ে শুরু হয় আর্জেন্টাইন সমর্থকদের উল্লাস, সতীর্থরাও ছুটে যান অধিনায়কের দিকে।

হ্যাট্রিকের সুবাধে বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা জার্মানির মিরোস্লাভ ক্লোসার দীর্ঘদিনের অজেয় ১৬ গোলের রেকর্ড স্পর্শ করে ফুটবল বিশ্বের এ যাদুকরী তারকা।

বিশ্বকাপের নতুন মিশনে আর্জেন্টিনার উড়ন্ত সূচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন মেসি। হ্যাট্রিক গোল করে তিনি শুধু দলকে জয়ের পথে এগিয়ে দেননি, আবারো প্রমাণ করলেন মেসি—বড় মঞ্চে তিনি এখনো সবচেয়ে নির্ভরযোগ্য নামগুলোর একটি। আর্জেন্টিনার শিরোপা রক্ষার মিশনে এই পারফরম্যান্স নিঃসন্দেহে বড় শক্তি জোগাবে।