Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
ফরহাদ আলম, নরসিংদী (শিবপুর-রায়পুরা)
১১:২০, ২৩ এপ্রিল ২০২৬
আপডেট: ১২:০৪, ২৩ এপ্রিল ২০২৬
ফরহাদ আলম, নরসিংদী (শিবপুর-রায়পুরা)
১১:২০, ২৩ এপ্রিল ২০২৬
আপডেট: ১২:০৪, ২৩ এপ্রিল ২০২৬
আরও খবর
বাজেট চানাচুর মার্কা, শুনতে ভালো লাগলেও খেলে পেট খারাপ হয় : আমির হামজা
আবাসিক হল থেকে স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, উত্তেজনা-ভাঙচুর
মেসির হ্যাটট্রিকে বিশ্বকাপে উড়ন্ত সূচনা আর্জেন্টিনার
ঝিনাইদহে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা
৪৮ দেশের পতাকা দুলছে রাবির প্যারিস রোডে

ছাদ চুইয়ে পড়ে পানি-খসে পড়ছে পলেস্তারা, আতঙ্কে শিশু শিক্ষার্থীরা

ফরহাদ আলম, নরসিংদী (শিবপুর-রায়পুরা)
১১:২০, ২৩ এপ্রিল ২০২৬
আপডেট: ১২:০৪, ২৩ এপ্রিল ২০২৬
ফরহাদ আলম, নরসিংদী (শিবপুর-রায়পুরা)
১১:২০, ২৩ এপ্রিল ২০২৬
আপডেট: ১২:০৪, ২৩ এপ্রিল ২০২৬

নরসিংদীর রায়পুরা উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের ১৮৪নং করিমগঞ্জ-২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চরম ঝুঁকির মধ্যে চলছে পাঠদান। দীর্ঘদিনের জরাজীর্ণ ও ভাঙাচোরা ভবনে প্রতিদিন ক্লাস করতে গিয়ে শিক্ষক ও কোমলমতি শিক্ষার্থীরা সর্বদা প্রাণনাশের আতঙ্কে থাকছেন।

বিদ্যালয়টি সরেজমিনে ঘুরে দেখা গেছে, ভবনের বিভিন্ন স্থানে বড় বড় ফাটল ধরেছে। ছাদের পলেস্তারা খসে পড়ে অনেক জায়গায় রড বের হয়ে গেছে। সামান্য বৃষ্টি হলেই ছাদ চুইয়ে পানি পড়ে শ্রেণিকক্ষ সয়লাব হয়ে যায়, ফলে পাঠদান মারাত্মকভাবে ব্যাহত হয়। যেকোনো সময় ছাদ ধসে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

বিদ্যালয়ের এক শিক্ষক জানান, প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে তাদের ক্লাস নিতে হচ্ছে। বিশেষ করে নরসিংদী অঞ্চলে ঘনঘন অনুভূত হওয়া ভূমিকম্পের কারণে আতঙ্ক আরও বেড়েছে।

শিক্ষার্থীরা জানায়, ক্লাস চলাকালীন মাঝেমধ্যেই ছাদ থেকে পলেস্তারা খসে তাদের গায়ের ওপর পড়ে। এই ভয়ের কারণে অনেক সময় অভিভাবকরাও সন্তানদের স্কুলে পাঠাতে চান না। 

অ্যাডভোকেট মমিন মিয়া নামের এক অভিভাবক বলেন, আমাদের সন্তানদের নিরাপত্তা সবচেয়ে বড় বিষয়। এই ঝুঁকিপূর্ণ ভবনে ক্লাস করানো মোটেও নিরাপদ নয়। এখানে দ্রুত একটি নতুন ভবন নির্মাণ করা জরুরি।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসমা ইয়াসমিন জানান, ভবনটি অত্যন্ত নাজুক অবস্থায় রয়েছে। যেকোনো মুহূর্তে ধসে পড়তে পারে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে একাধিকবার লিখিতভাবে জানানো হয়েছে।

রায়পুরা উপজেলা শিক্ষা কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, আমরা করিমগঞ্জ-২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনের করুণ অবস্থা সম্পর্কে অবগত আছি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। দ্রুত নতুন ভবন নির্মাণ বা সংস্কারের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার চেষ্টা চলছে।

নরসিংদী ঝুঁকি প্রাথমিক বিদ্যালয় ভিডিও সংবাদ

সংশ্লিষ্ট সংবাদ: নরসিংদী

১৬ জুন ২০২৬
আধিপত্য নিয়ে সংঘর্ষ : গুলিতে যুবক নিহত, আহত ৫
১৬ জুন ২০২৬
আধিপত্য নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, টেঁটা-গুলিবিদ্ধসহ আহত ৩
১৪ জুন ২০২৬
নরসিংদীতে হচ্ছে সরকারি মেডিকেল কলেজ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্র নিহত
  2. ঝড়-বৃষ্টি ও তাপপ্রবাহ নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
  3. আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
  4. সিরাজগঞ্জে ট্রাকচাপায় এটিএসআই নিহত
  5. ভাগনেকে বিয়ে করলেন দুই সন্তানের মা, দেশে ফিরে আত্মহত্যা প্রবাসীর
  6. সংসদে ‘অরুচিকর ভাষা’ ব্যবহারে সতর্ক করলেন স্পিকার

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x
Edit with