দাদা-দাদির কবরের পাশে সমাহিত হলো রামিসা
রাজধানীর পল্লবীতে ধর্ষণের পর হত্যার শিকার শিশু রামিসার দাফন মুন্সীগঞ্জের সিরাজদিখানে সম্পন্ন হয়েছে।
বুধবার (২০ মে) রাত সাড়ে ৯টার দিকে জানাজা শেষে উপজেলার ইছাপুরা ইউনিয়নের মধ্য শিয়ালদী গ্রামের মোল্লাবাড়ির পারিবারিক কবরস্থানে রামিসাকে তার দাদা-দাদির কবরের পাশে সমাহিত করা হয়।
আরও পড়ুন : পল্লবীতে শিশুকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যা, আসামির স্বীকারোক্তি
এর আগে রাত ৮টার দিকে রামিসার মরদেহ অ্যাম্বুলেন্সে করে ঢাকা থেকে গ্রামের বাড়িতে নিয়ে আসা হয়। তার মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছলে এক হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। স্বজন ও এলাকাবাসী এ সময় কান্নায় ভেঙে পড়েন। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আরও পড়ুন : শিশু ও নারীর নিরাপত্তা মারাত্মক হুমকির মুখে : নূরুন্নিসা সিদ্দীকা
শিশু রামিসা ওই ইউনিয়নের মধ্য শিয়ালদী গ্রামের হান্নান মোল্লার মেয়ে। সে বাবা-মায়ের সঙ্গে ঢাকার পল্লবীতে ভাড়া বাসায় থাকত।

মঈনউদ্দিন সুমন, মুন্সীগঞ্জ