মালবাহী ট্রেন লাইনচ্যুত, খুলনার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সাতদলপুরে একটি মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়েছে। ফলে খুলনার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। বুধবার (২০ মে) দিনগত রাত ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন বারবাজার রেল স্টেশনের মাস্টার মোবাশ্বের হোসেন।

মনজুরুল আহসান, ঝিনাইদহ (সদর-কালীগঞ্জ-কোটচাঁদপুর)