পটুয়াখালীর ৪০ গ্রামে ঈদুল আজহা উদযাপন
পটুয়াখালীর ৪০ গ্রামের কয়েক হাজার মানুষ সৌদি আরবের সঙ্গে মিল রেখে আজ বুধবার (২৭ মে) পবিত্র ঈদুল আজহা উদযাপন করেছেন।
পটুয়াখালী সদর উপজেলার বদরপুর গ্রামের প্রায় দুই হাজার মানুষ আজ ঈদের নামাজ আদায় করেন। সকাল ৮টায় বদরপুর দরবার শরীফে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়।
দরবার শরীফের খাদেম মো. নাজমুল হোসেন জানান, সৌদি আরবের সঙ্গে মিল রেখে ১৯২৮ সাল থেকে এ অঞ্চলের মানুষ একদিন আগে রোজা শুরু করে আসছেন। সেই ধারাবাহিকতায় তারা একদিন আগে ঈদুল ফিতর ও ঈদুল আজহা উদযাপন করেন।
এছাড়াও আজ জেলায় গলাচিপা ও রাঙ্গাবালী উপজেলার সেনের হাওলা, পশুরীবুনিয়া, নিজহাওলা, কানকুনিপাড়া ও মৌডুবি; বাউফলের মদনপুরা, রাজনগর, বগা, ধাউরাভাঙ্গা, সুরদি, চন্দ্রপাড়া, দ্বিপাশা, শাপলাখালী, কনকদিয়া ও আমিরাবাদ; কলাপাড়ার নিশানবাড়িয়া ও ইটবাড়িয়া; ও শহরের নাঈয়াপট্টি, টিয়াখালী, তেগাছিয়া ও দক্ষিণ দেবপুরে ঈদুল আজহা উদযাপন করা হচ্ছে।
বদরপুর দরবার শরীফে অনুষ্ঠিত ঈদের জামাতে ইমামতি করেন দরবার শরীফের ইমাম ও খতিব মাওলানা শফিকুল ইসলাম গনি।

কাজল বরণ দাস, পটুয়াখালী