Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২২:৩৫, ২৮ মে ২০২৬
আপডেট: ২২:৩৭, ২৮ মে ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২২:৩৫, ২৮ মে ২০২৬
আপডেট: ২২:৩৭, ২৮ মে ২০২৬
আরও খবর
পশ্চিমবঙ্গ থেকে বেআইনিভাবে পুশইন করা হচ্ছে : এইচআরডব্লিউ
সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা ব্যর্থ, শূন্যরেখায় অবস্থান
নদীপথে নারীকে পুশইনের চেষ্টা ঠেকাল বিজিবি ও স্থানীয়রা, শূন্যরেখায় অবস্থান
জয়পুরহাট সীমান্তে পুশইন করা ভারতীয় বৃদ্ধকে নিয়ে গেছে বিএসএফ
শূন্যরেখায় আটকে থাকা ১২ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

সীমান্তে অনুপ্রবেশ ও সম্ভাব্য পুশইন রোধে বিজিবির কঠোর নজরদারি

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২২:৩৫, ২৮ মে ২০২৬
আপডেট: ২২:৩৭, ২৮ মে ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২২:৩৫, ২৮ মে ২০২৬
আপডেট: ২২:৩৭, ২৮ মে ২০২৬

সাতক্ষীরা সীমান্তে অনুপ্রবেশ ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সম্ভাব্য পুশইন প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্ত এলাকায় জনবল বৃদ্ধির পাশাপাশি দিন-রাত টহল জোরদার করা হয়েছে এবং বিজিবি সদস্যদের ঈদের ছুটি বাতিল করা হয়েছে বলে জানিয়েছে সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়ান।

বিজিবি সূত্র জানায়, সীমান্তে যেকোনো ধরনের অপতৎপরতা প্রতিরোধে সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়ানের আওতাধীন সীমান্ত এলাকায় জনবল বৃদ্ধির পাশাপাশি নিয়মিত টহল আরো জোরদার করা হয়েছে। কাজেই সীমান্ত বরাবর নিরবিচ্ছিন্নভাবে দায়িত্ব পালনের লক্ষ্যে ৩৩ ব্যাটালিয়ান সদর দপ্তরসহ বিওপি গুলোতে দায়িত্বরত সকল বিজিবি সদস্যের কোরবানির ঈদের ছুটি বাতিল করা হয়েছে।

সীমান্ত সুরক্ষায় বিশেষ করে রাতের বেলায় শক্তিশালী টর্চলাইট ও অন্যান্য সরঞ্জাম ব্যবহার করে বিজিবি সদস্যরা তাদের নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত টহল পরিচালনা করছেন। সীমান্তে অনুপ্রবেশ, কোরবানি পশুর চামড়া পাচার ও পুশইনের মতো যেকোনো অপতৎপরতা প্রতিরোধে বিজিবি সদস্যরা সর্বদা সতর্কাবস্থায় রয়েছে।

সংশ্লিষ্ট একাধিক নির্ভরযোগ্য সূত্র বাসসকে জানায়, ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে নতুন সরকার ক্ষমতায় আসার পর সেখানে বসবাসকারী অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ব্যাপক তল্লাশি অভিযান শুরু করা হয়েছে। বাংলা ভাষাভাষী অনেক লোককে আটক করে সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় স্থাপিত অস্থায়ী হোল্ডিং সেন্টারে রাখা হচ্ছে। পরে তাদের বিএসএফের কাছে হস্তান্তর করা হচ্ছে বলে জানা গেছে।

এসব ব্যক্তিকে বাংলাদেশি দাবি করে ভারতীয় বিএসএফ কর্তৃক যেকোনো সময় সীমান্ত পথে বাংলাদেশে পুশইনের আশঙ্কা রয়েছে। বিশেষ করে সাতক্ষীরার কলারোয়া সীমান্তের বিপরীতে ভারতের হাকিমপুর এলাকায় ইতোমধ্যে বিপুল সংখ্যক বাংলাভাষী নারী-পুরুষ ও শিশুকে জড়ো করা হয়েছে বলে সীমান্তের একাধিক নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে।

এমন পরিস্থিতিতে সাতক্ষীরা সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। রাতের বেলায় টস লাইট জ্বালিয়ে তারা সীমান্ত পাহারা দিচ্ছে। একই সঙ্গে কোরবানি পশুর চামড়া যাতে অবৈধভাবে ভারতে পাচার না হয়, সে বিষয়েও কঠোর নজরদারি রাখা হয়েছে। অনুপ্রবেশ ও পুশইন এর মত ঘটনা প্রতিরোধে সীমান্ত এলাকায় বসবাসকারী জনসাধারণকে সতর্ক করতে ও দায়িত্বরত বিজিবি সদস্যদেরকে সহায়তা করতে বৃহস্পতিবার দিনভর সীমান্ত এলাকায় মাইকিং করা হয়েছে।

এ বিষয়ে সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্নেল কাজী আশিকুর রহমান বাসসকে জানান, সাতক্ষীরা সীমান্তজুড়ে বিজিবির জনবল বৃদ্ধি করে টহল জোরদার করা হয়েছে। প্রতিটি বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় বিজিবি সদস্যরা রাতভর পাহারা দিচ্ছেন। প্রতিবেশী দেশের সীমান্তরক্ষী বাহিনীর যেকোনো অপতৎপরতা প্রতিরোধে আমাদের জওয়ানরা সর্বদা সজাগ রয়েছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাটালিয়ানের সকল বিজিবি সদস্যের ঈদের ছুটি বাতিল করা হয়েছে।

সাতক্ষীরা বিজিবি বিএসএফ পুশইন

সংশ্লিষ্ট সংবাদ: সাতক্ষীরা

০৮ জুন ২০২৬
সাতক্ষীরায় আমচাষিদের মুখে নেই হাসি
০৪ জুন ২০২৬
ঐক্যবদ্ধভাবে বাল্যবিবাহ, মাদক, ইভ টিজিং ও শিশু নির্যাতন প্রতিরোধ সম্ভব : জেলা প্রশাসক
০৩ জুন ২০২৬
সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত
  • আরও
সর্বাধিক পঠিত
  1. দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্র নিহত
  2. ঝড়-বৃষ্টি ও তাপপ্রবাহ নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
  3. আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
  4. সিরাজগঞ্জে ট্রাকচাপায় এটিএসআই নিহত
  5. ভাগনেকে বিয়ে করলেন দুই সন্তানের মা, দেশে ফিরে আত্মহত্যা প্রবাসীর
  6. সংসদে ‘অরুচিকর ভাষা’ ব্যবহারে সতর্ক করলেন স্পিকার

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x
Edit with