Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
ইসহাক হাসান, কুমিল্লা (মুরাদনগর-দেবিদ্বার-ব্রাহ্মণপাড়া)
১১:০৫, ০৯ জুন ২০২৬
আপডেট: ১১:১০, ০৯ জুন ২০২৬
ইসহাক হাসান, কুমিল্লা (মুরাদনগর-দেবিদ্বার-ব্রাহ্মণপাড়া)
১১:০৫, ০৯ জুন ২০২৬
আপডেট: ১১:১০, ০৯ জুন ২০২৬
আরও খবর
 ‘মা-বাবা, তোমাদের ভালোবাসি’ লিখে শিক্ষার্থীর আত্মহত্যা
নতুন বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : হাসনাত
মহাসড়কে বিআরটিসি বাস উল্টে কুমিল্লায় আহত ১০
ধর্ষণ ও ভ্রূণ নষ্টের মামলায় শিবির নেতা জিসান কারাগারে
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নেতাদের ডিম উৎসর্গ করলেন হাসনাত

১৫৩ শিক্ষার্থীকে সংসদে নিয়ে গেলেন হাসনাত আব্দুল্লাহ

ইসহাক হাসান, কুমিল্লা (মুরাদনগর-দেবিদ্বার-ব্রাহ্মণপাড়া)
১১:০৫, ০৯ জুন ২০২৬
আপডেট: ১১:১০, ০৯ জুন ২০২৬
ইসহাক হাসান, কুমিল্লা (মুরাদনগর-দেবিদ্বার-ব্রাহ্মণপাড়া)
১১:০৫, ০৯ জুন ২০২৬
আপডেট: ১১:১০, ০৯ জুন ২০২৬
কুমিল্লার দেবিদ্বার উপজেলার ১৫৩ জন জুনিয়র বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীকে নিয়ে সংসদ ভবনে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। ছবি : এনটিভি অনলাইন

কুমিল্লার দেবিদ্বার উপজেলার ১৫৩ জন জুনিয়র বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীকে নিয়ে এক ব্যতিক্রমী ও বর্ণাঢ্য শিক্ষা সফরের আয়োজন করা হয়েছে। শিক্ষার্থীদের বাস্তব জ্ঞান অর্জন ও দেশপ্রেম জাগ্রত করতে জাতীয় সংসদ ভবন ও বাংলাদেশ সামরিক জাদুঘরসহ রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ঘুরিয়ে দেখিয়েছেন জাতীয় নাগরিক পা‌র্টির মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ।

গতকাল সোমবার (৮ জুন) দিনব্যাপী এই শিক্ষা সফরে সংসদ সদস্য নিজেই শিক্ষার্থীদের সাথে উপস্থিত থেকে প্রতিটি স্থাপনার ইতিহাস ও গুরুত্ব বিবৃত ক‌রেন এবং ঘুরে ঘুরে দেখান।

সফরের অংশ হিসেবে শিক্ষার্থীরা বাংলাদেশ জাতীয় সংসদ ভবন, সংসদ পাঠাগার এবং চলমান সংসদ অধিবেশন কক্ষের গ্যালারিতে বসে সরাসরি সংসদীয় কার্যক্রম দেখার বিরল সুযোগ লাভ করে। একই সাথে নভোথিয়েটার ঘুরে দেখার পাশাপাশি বাংলাদেশ সামরিক জাদুঘরে দেশের সামরিক ঐতিহ্য, ইতিহাস ও বীরত্বগাথার সাথে পরিচিত হয় তারা। 

এই ব্যতিক্রমী উদ্যোগ সম্পর্কে আয়োজক হাসনাত আব্দুল্লাহ ব‌লেন, কেবল পাঠ্যবইয়ের গণ্ডির মধ্যে শিক্ষার পূর্ণতা আসে না। শিক্ষার্থীদের মনস্তাত্ত্বিক বিকাশ, বাস্তব জ্ঞান অর্জন এবং রাষ্ট্র পরিচালনার কেন্দ্রবিন্দু সম্পর্কে ধারণা দিতেই এই শিক্ষা সফরের আয়োজন। এ ধরনের সফর শিক্ষার্থীদের মাঝে গভীর দেশপ্রেম, জাতীয় ইতিহাস ও ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করবে, যা আগামী দিনে তাদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়ক ভূমিকা রাখবে।

শিক্ষা সফরে অংশ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে মেধাবী শিক্ষার্থী সৈয়দ রিজওয়ান হাসান ও তানিয়া আক্তার বলে, বইয়ের পাতায় বা টেলিভিশনে যা দেখেছি, আজ তা নিজের চোখে দেখতে পেরে আমাদের স্বপ্ন সত্যি হওয়ার মতো মনে হচ্ছে। জাতীয় সংসদ ভবন ও সামরিক জাদুঘর ঘুরে আমাদের দারুণ অভিজ্ঞতা হয়েছে। তবে সবচেয়ে আনন্দের বিষয় ছিল, আমাদের এমপি পুরোটা সময় আমাদের সাথে ছিলেন, আমাদের নানা প্রশ্নের উত্তর দিয়েছেন এবং গাইড করেছেন। তার উ‌দ্যো‌গে দেওয়া এই শিক্ষা সফর আমাদের আজীবন মনে থাকবে।

শিক্ষার্থীদের এমন অর্জনে ও সফরের সফলতা কামনা করে দেবিদ্বার ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মো. আলাউ‌দ্দি‌ন এবং দেবিদ্বার মফিজ উদ্দিন আহাম্মদ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মুজিবুর রহমান বলেন, এটি অত্যন্ত প্রশংসনীয় ও দূরদর্শী একটি উদ্যোগ। এই ভ্রমণ শিক্ষার্থীদের জন্য কেবল আনন্দময় ও শিক্ষণীয়ই হয়নি, বরং তাদের ভেতর এক ধরনের নতুন উদ্দীপনা তৈরি করেছে। তরুণ শিক্ষার্থীদের মাঝে মেধার বিকাশ, নেতৃত্বের গুণাবলি গঠন এবং দেশ গড়ার মানসিকতা তৈরিতে এটি বড় ভূমিকা রাখবে।

হাসনাত আব্দুল্লাহ কুমিল্লা শিক্ষার্থী জাতীয় সংসদ ভবন

সংশ্লিষ্ট সংবাদ: হাসনাত আব্দুল্লাহ

১৬ জুন ২০২৬
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নেতাদের ডিম উৎসর্গ করলেন হাসনাত
১৫ জুন ২০২৬
অক্সফোর্ড ইউনিয়নের সেমিনারে হাসনাত আব্দুল্লাহ
০৭ জুন ২০২৬
আ.লীগের পক্ষের সাংবাদিক-মিডিয়ার বিরুদ্ধে পদক্ষেপ জানতে চাইলেন হাসনাত
  • আরও
সর্বাধিক পঠিত
  1. দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্র নিহত
  2. ঝড়-বৃষ্টি ও তাপপ্রবাহ নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
  3. আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
  4. সিরাজগঞ্জে ট্রাকচাপায় এটিএসআই নিহত
  5. ভাগনেকে বিয়ে করলেন দুই সন্তানের মা, দেশে ফিরে আত্মহত্যা প্রবাসীর
  6. সংসদে ‘অরুচিকর ভাষা’ ব্যবহারে সতর্ক করলেন স্পিকার

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x
Edit with