Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অপরাধ
আসাদুর রহমান জয়, নওগাঁ
১২:৪৫, ১৭ জুন ২০২৬
আপডেট: ১২:৫৩, ১৭ জুন ২০২৬
আসাদুর রহমান জয়, নওগাঁ
১২:৪৫, ১৭ জুন ২০২৬
আপডেট: ১২:৫৩, ১৭ জুন ২০২৬
আরও খবর
আবাসিক হল থেকে স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, উত্তেজনা-ভাঙচুর
ক্ষেত থেকে শিশুর মরদেহ উদ্ধার, পুলিশের গাড়িতে বিক্ষুব্ধ জনতার হামলা
পাটক্ষেতে যুবকের হাত-পা বাঁধা অগ্নিদগ্ধ মরদেহ
ডুবে থাকা জাহাজের ভেতর যুবকের অর্ধগলিত মরদেহ
পৌঁছানোর আগেই নষ্ট হচ্ছে আম, অভিযোগ সুন্দরবন কুরিয়ারের বিরুদ্ধে

কলেজ শিক্ষককে কুপিয়ে হত্যা, রেললাইনের পাশে মরদেহ

আসাদুর রহমান জয়, নওগাঁ
১২:৪৫, ১৭ জুন ২০২৬
আপডেট: ১২:৫৩, ১৭ জুন ২০২৬
আসাদুর রহমান জয়, নওগাঁ
১২:৪৫, ১৭ জুন ২০২৬
আপডেট: ১২:৫৩, ১৭ জুন ২০২৬
নিহত নেয়ামুল বাশির। ফাইল ছবি

নওগাঁর আত্রাই উপজেলার শাহাগোলা রেলওয়ে স্টেশনের পাশে নেয়ামুল বাশির (৪৮) নামে এক কলেজ শিক্ষককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বুধবার (১৭ জুন) সকালে আত্রাই উপজেলার শাহাগোলা রেল স্টেশনের নিকটবর্তী শিমুলিয়া নামক স্থান থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত নেয়ামুল বাশির নওগাঁ শহরের পার নওগাঁ চকরামচন্দ্র মহল্লার বাসিন্দা। তিনি আত্রাই উপজেলার বড়শিমলা মহিলা কলেজের শিক্ষক ছিলেন। শিক্ষকতার পাশাপাশি তিনি হজ কাফেলা ব্যবসার সঙ্গেও জড়িত ছিলেন। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে স্বজনরা অভিযোগ করছেন।

নিহতের ভাই মিজানুর রহমান জানান, গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বড় ভাইয়ের সঙ্গে তার মোবাইল ফোনে শেষ কথা হয়। এশার নামাজের পর তার বাড়ি ফেরার কথা ছিল। আত্রাই রেলস্টেশন এলাকা থেকে একটি সিএনজিচালিত অটোরিকশাযোগে তিনি নওগাঁ শহরের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। স্বজনদের অভিযোগ, পূর্ব শত্রুতার জের ধরে খুনিরা পথিমধ্যে তাকে পরিকল্পিতভাবে হত্যা করে মরদেহ শাহাগোলা রেলওয়ে স্টেশন সংলগ্ন শিমুলিয়া এলাকার নির্জন সড়কের পাশে ফেলে রেখে পালিয়ে গেছে।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, সকালে স্থানীয় বাসিন্দাদের দেওয়া খবরের ভিত্তিতে রেললাইনের পাশ থেকে নেয়ামুল বাশিরের মরদেহ উদ্ধার করা হয়। নিহতের মাথায় ধারালো অস্ত্রের গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ উদ্ধারের সময় ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে। যেহেতু ঘটনাস্থল রেলওয়ে থানার আওতাভুক্ত, তাই সান্তাহার জিআরপি থানা পুলিশকে বিষয়টি অবহিত করে মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সান্তাহার জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য নওগাঁ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। মামলা নথিভুক্ত হওয়ার পর তদন্ত সাপেক্ষে জড়িতদের দ্রুততম সময়ের মধ্যে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

কুপিয়ে হত্যা কলেজ শিক্ষক মরদেহ উদ্ধার নওগাঁ

সংশ্লিষ্ট সংবাদ: কুপিয়ে হত্যা

২৪ মে ২০২৬
পিরোজপুরে ব্যবসায়ীসহ দুজনকে কুপিয়ে হত্যা
০৬ মে ২০২৬
জমি নিয়ে বিরোধে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার অভিযোগ
০৬ মে ২০২৬
মেহেরপুরে যুবককে কুপিয়ে হত্যা
  • আরও
সর্বাধিক পঠিত
  1. দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্র নিহত
  2. ঝড়-বৃষ্টি ও তাপপ্রবাহ নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
  3. আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
  4. সিরাজগঞ্জে ট্রাকচাপায় এটিএসআই নিহত
  5. ভাগনেকে বিয়ে করলেন দুই সন্তানের মা, দেশে ফিরে আত্মহত্যা প্রবাসীর
  6. সংসদে ‘অরুচিকর ভাষা’ ব্যবহারে সতর্ক করলেন স্পিকার

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x
Edit with