টানা ২ মাস ইউরোপ মাতাবেন জেমস
রক-তারকা ফারুক মাহফুজ আনাম জেমস। ছবি : সংগৃহীত
আমেরিকায় সফল কনসার্ট সফর শেষ করে এবার ইউরোপে যাচ্ছেন ‘নগর বাউল’ খ্যাত মাহফুজ আনাম জেমস। প্রায় দুই মাসের এই সফরে তিনি লন্ডন, পর্তুগাল, সাইপ্রাস, রোম, ভেনিস ও সুইডেনে একাধিক শো করবেন।
২৫ জুলাই লন্ডনে প্রথম কনসার্টের মাধ্যমে সফর শুরু হবে। পরদিনই তিনি যাবেন পর্তুগালে, এরপর সাইপ্রাসে। নির্ধারিত সূচি অনুযায়ী সফরের শেষ কনসার্ট অনুষ্ঠিত হবে ৫ সেপ্টেম্বর সুইডেনে। এরপর দেশে ফেরার কথা রয়েছে তাঁর।
জেমসের মুখপাত্র রুবাইয়াৎ ঠাকুর রবিন জানান, আমেরিকা সফরের মতো ইউরোপ ট্যুরও সফল ও জাঁকজমকপূর্ণ হবে বলে তাঁদের প্রত্যাশা। ইতোমধ্যে বিভিন্ন শোর টিকিট বিক্রি শুরু হয়েছে এবং প্রবাসী বাঙালিদের মধ্যে কনসার্টগুলো ঘিরে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

বিনোদন ডেস্ক