Skip to main content
NTV Online

বিনোদন

বিনোদন
  • অ ফ A
  • ঢালিউড
  • বলিউড
  • হলিউড
  • টলিউড
  • মুখোমুখি
  • টিভি
  • সংগীত
  • নৃত্য
  • মঞ্চ
  • ওয়েব সিরিজ ও ফিল্ম
  • শোক
  • সংস্কৃতি
  • স্বীকৃতি
  • শুটিং স্পট
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিনোদন
  • অন্যান্য
বিনোদন ডেস্ক
১৫:৪০, ১৫ জুন ২০২৬
আপডেট: ১৫:৪৯, ১৫ জুন ২০২৬
বিনোদন ডেস্ক
১৫:৪০, ১৫ জুন ২০২৬
আপডেট: ১৫:৪৯, ১৫ জুন ২০২৬
আরও খবর
জোছনা রাতে সমুদ্রের কোল ঘেঁষে মেহজাবীনের রোমান্টিক ডিনার, ছবি ভাইরাল
হুমকির মামলায় জামিন পেলেন মেহজাবীন
মেহজাবীন আমার জমজ বোন : শিশির

জার্মানির ৭ গোল, খুশিতে নস্টালজিক আর্জেন্টিনার মেহজাবীন-তানজিকারা!

বিনোদন ডেস্ক
১৫:৪০, ১৫ জুন ২০২৬
আপডেট: ১৫:৪৯, ১৫ জুন ২০২৬
বিনোদন ডেস্ক
১৫:৪০, ১৫ জুন ২০২৬
আপডেট: ১৫:৪৯, ১৫ জুন ২০২৬

ফুটবল বিশ্বকাপের উন্মাদনা মাঠ পেরিয়ে বরাবরই আছড়ে পড়ে দেশের তারকা অঙ্গনে। মাঠের লড়াই শুরুর আগেই শোবিজ পাড়ায় শুরু হয়ে গেছে দল নিয়ে টানটান উত্তেজনা। সম্প্রতি কুরাসাওয়ের বিপক্ষে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানির ৭ গোলের এক বিশাল জয় উদযাপনে মেতেছেন সাধারণ ফুটবলপ্রেমীরা।

তবে জার্মানির এই বিধ্বংসী জয় বিনোদন জগতের একটি বিশেষ মহলকে মনে করিয়ে দিয়েছে পুরোনো এক ইতিহাস। সামাজিক মাধ্যমে তারকাদের কর্মকাণ্ড দেখে বোঝার বাকি নেই, জার্মানির এই জয়ে খোদ জার্মান সমর্থকদের চেয়েও যেন বেশি আনন্দিত আর্জেন্টিনার সমর্থকেরা!

আর্জেন্টিনার সমর্থক হিসেবে বিনোদন অঙ্গনে বেশ পরিচিত ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। খেলা শেষ না হতেই সামাজিক যোগাযোগমাধ্যমে তার পোস্টগুলো নজর কেড়েছে নেটিজেনদের। কুরাসাওয়ের বিপক্ষে খেলার শেষ মুহূর্তে মেহজাবীন ফেসবুকে লেখেন, 'জার্মানি এটা কি দেখাচ্ছে!' এরপর ম্যাচ শেষ হতেই অতীতের এক চিরচেনা ম্যাচের স্কোরলাইন মনে করিয়ে দিয়ে এই অভিনেত্রী লেখেন, '৭-১ ফিলিং নস্টালজিক'।

মেহজাবীনের সুরেই সুর মিলিয়ে প্রিয় দলের চিরপ্রতিদ্বন্দ্বীদের খোঁচা দেওয়ার সুযোগ হাতছাড়া করেননি আরেক জনপ্রিয় অভিনেত্রী তানজিকা আমিন। তিনিও তার ফেসবুক হ্যান্ডেলে প্রায় একই রকম এক রসাত্মক পোস্ট করে লেখেন, 'ফিলিং নস্টালজিক... জার্মানি ৭টা গোল দিসে... জাস্ট সেয়িং (শুধু বললাম আরকি)'। হঠাৎ জার্মানির জয়ে এই দুই আর্জেন্টিনা ভক্তের এমন উচ্ছ্বাসের কারণ অবশ্য ফুটবলপ্রেমী মাত্রই বোঝার কথা। মূলত ২০১৪ সালের ঘরের মাঠের বিশ্বকাপে জার্মানির কাছে ব্রাজিলের সেই ঐতিহাসিক ৭ গোল খাওয়ার ক্ষতটাকেই আবারও খুঁচিয়ে দিয়েছেন এই দুই তারকা।

মাঠের লড়াইয়ে এদিন শুরু থেকেই কুরাসাওয়ের ওপর চড়াও হয়ে খেলেছিল জার্মানি। প্রথমার্ধেই ৩ গোল দিয়ে চালকের আসনে বসার পর দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে তারা। ম্যাচের ৭৮ মিনিটে ডেনিজ উনদাভ গোল করলে জার্মানির ব্যবধান দাঁড়ায় ৬–১। এরপর ম্যাচের শেষ দিকে যখনই ৭ম গোলটি হয়, তখনই যেন পুরোপুরি ফিরে আসে ২০১৪ বিশ্বকাপের সেই বিখ্যাত স্মৃতি, যেখানে সেলেসাওদের ৭–১ গোলে বিধ্বস্ত করেছিল জার্মানি।

শোবিজ অঙ্গনে বরাবরই আর্জেন্টিনা ও ব্রাজিলের সমর্থকদের লড়াইটা বেশ জমে ওঠে। বিশ্বকাপকে সামনে রেখে ইতোমধ্যেই মেহজাবীনসহ বেশ কয়েকজন তারকাকে আর্জেন্টিনার জার্সিতে দেখা গেছে। অন্যদিকে তানজিকা আমিনও স্বামী সাইফ বাসুনিয়ার সঙ্গে আর্জেন্টিনার ঐতিহ্যবাহী আকাশী-সাদা জার্সি পরে ছবি শেয়ার করে নিজের অবস্থান পরিষ্কার করেছেন। মাঠের লড়াই যেখানেই হোক না কেন, দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মাঠের বাইরের এই খুনসুটি যে বিশ্বকাপের আমেজকে আরও বহুগুণ বাড়িয়ে দিয়েছে, তা বলাই বাহুল্য।

মেহজাবীন

সংশ্লিষ্ট সংবাদ: মেহজাবীন

১৫ জুন ২০২৬
জোছনা রাতে সমুদ্রের কোল ঘেঁষে মেহজাবীনের রোমান্টিক ডিনার, ছবি ভাইরাল
সর্বাধিক পঠিত
  1. মেয়রের মন্তব্যে টেইলর বিয়ে নিয়ে নতুন জল্পনা
  2. কলকাতায় ‘হেনস্তা’ ইস্যুতে মোশাররফ করিম বললেন ‘তেমন কিছুই ঘটেনি’
  3. বাগদান সারলেন মিঠুন কন্যা, বিয়ে ৬ ডিসেম্বর
  4. মহাকাশে প্রেমের গল্প নিয়ে সিনেমা নির্মাণ করছেন অংশু
  5. নতুন সিনেমার ঘোষণা দিলেন নির্মাতা অংশু
  6. মা হওয়ার গুঞ্জনে প্রথমবার মুখ খুললেন সোহিনী

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x
Edit with