৮০ মিনিটে লেনদেন ৫০৭ কোটি টাকা
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচকের উত্থানে লেনদেন চলছে আজ রোববার (১৪ জুন)। লেনদেন শুরুর প্রথম ৮০ মিনিট বা বেলা ১১টা ২০ মিনিটে ডিএসইতে ৫০৭ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। এ সময়ে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর উত্থানে হয়েছে। ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ লেনদেন শুরুতে ডিএসইর প্রধান সূচক উত্থান চলে আসে। আজ লেনদেন শুরুর ৮০ মিনিটে ডিএসইএক্স বেড়েছে ৬৪ দশমিক ৮০ পয়েন্ট। সূচকটি বেড়ে দাঁড়ায় পাঁচ হাজার ৫৮৫ দশমিক ২০ পয়েন্টে। আলোচিত সময় ডিএসইএস সূচক ১১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১২৫ দশমিক ৬৫ পয়েন্টে। এছাড়া ডিএস৩০ সূচক ৩১ দশমিক ৪৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ১০৪ দশমিক ৩৮ পয়েন্টে।
আলোচিত কোম্পানিগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে ২৩৮টির, কমেছে ৯৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৫২টি কোম্পানির শেয়ার দর। এসময়ে লেনদেন শীর্ষে উঠে আসা বিডি থাইয়ের ২৯ কোটি ৬৬ লাখ টাকা, জেনেক্স ইনফোসিসের ১৮ কোটি ৮৫ লাখ টাকা, সামিট অ্যালায়েন্স পোর্টের ১৪ কোটি ৪৫ লাখ টাকা, সোনারগাঁ টেক্সটাইলের ১৩ কোটি ৫৮ লাখ টাকা, এশিয়াটিক ল্যাবের ১২ কোটি ৮১ লাখ টাকা, আইপিডিসির ১২ কোটি ৪৩ লাখ টাকা, বিকন ফামার ১১ কোটি ৪৬ লাখ টাকা, লঙ্কাবাংলা ফাইন্যান্সের ১০ কোটি ৭৬ লাখ টাকা, সিটি ব্যাংকের ১০ কোটি ৭০ লাখ টাকা এবং বিডি কমের ৯ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।

নিজস্ব প্রতিবেদক