ডিএসইতে ৫০ মিনিটে লেনদেন ২৭৯ কোটি টাকা
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মঙ্গলবার (১৬ জুন) প্রধান সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন চলছে। লেনদেন শুরুর প্রথম ৫০ মিনিটে, অর্থাৎ সকাল ১০টা ৫০ মিনিট পর্যন্ত ডিএসইতে ২৭৯ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। একই সময়ে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম কমেছে। ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ লেনদেন শুরুতে ডিএসইর প্রধান সূচক উত্থান চলে আসে। বেলা বাড়ার পর সূচকটি পতনে ফিরে আসে। আজ লেনদেন শুরুর ৫০ মিনিটে ডিএসইএক্স কমেছে ১২ দশমিক ৮৮ পয়েন্ট। সূচকটি কমে দাঁড়ায় পাঁচ হাজার ৬২৭ দশমিক ৮৭ পয়েন্টে। আলোচিত সময় ডিএসইএস সূচক দুই দশমিক শূন্য দুই পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ১৩২ দশমিক ২৬ পয়েন্টে। এছাড়া ডিএস৩০ সূচক সাত দশমিক ৪৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে দুই হাজার ১২০ দশমিক ৬৬ পয়েন্টে।
আলোচিত কোম্পানিগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে ১২২টির, কমেছে ১৮৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৯টি কোম্পানির শেয়ার দর। এসময়ে লেনদেন শীর্ষে উঠে আসা এনসিসি ব্যাংকের ৩২ কোটি ৪১ লাখ টাকা, ইভেন্স টেক্সটাইলসের ১১ কোটি ৪১ লাখ টাকা, বেক্সিমকো ফামার ৯ কোটি ৮৮ লাখ টাকা, আইপিডিসির সাত কোটি ৭৫ লাখ টাকা, সামিট অ্যালায়েন্স পোটের সাত কোটি ৫৫ লাখ টাকা এবং বিডি থাইয়ের সাত কোটি ১১ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।

নিজস্ব প্রতিবেদক