Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • ইউরোপ
এনটিভি অনলাইন ডেস্ক
১৯:১৫, ১৫ মে ২০২৬
আপডেট: ১৯:১৮, ১৫ মে ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৯:১৫, ১৫ মে ২০২৬
আপডেট: ১৯:১৮, ১৫ মে ২০২৬
আরও খবর
জি-৭ সম্মেলনে জেলেনস্কির সঙ্গে বৈঠক, ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবেন ট্রাম্প
ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনায় জি-৭ সম্মেলনে পৌঁছেছেন জেলেনস্কি
ইংলিশ চ্যানেলে রুশ ‘শ্যাডো ফ্লিট’ ট্যাংকার আটকের দাবি ব্রিটেনের
কম বয়সী তরুণীদের দিয়ে ইউক্রেনীয় সেনা হত্যার ছক রাশিয়ার
পররাষ্ট্রমন্ত্রীর সফর থেকে গুরুত্বপূর্ণ অগ্রগতির কথা জানাল মস্কো
আগ্রাসনের দায়ে রাশিয়ার বিচার

ইউক্রেনের জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠনে ৩৬ দেশের অনুমোদন

এনটিভি অনলাইন ডেস্ক
১৯:১৫, ১৫ মে ২০২৬
আপডেট: ১৯:১৮, ১৫ মে ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৯:১৫, ১৫ মে ২০২৬
আপডেট: ১৯:১৮, ১৫ মে ২০২৬
ইউক্রেনের রাজধানী কিয়েভে রুশ হামলায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করছেন ইউরোপীয় কূটনৈতিক মিশনের সদস্যরা। ছবি : এএফপি

ইউক্রেনে আগ্রাসনের দায়ে রাশিয়ার বিচার করতে ৩৪টি ইউরোপীয় দেশসহ অস্ট্রেলিয়া, কোস্টারিকা এবং ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ভবিষ্যতে একটি বিশেষ ট্রাইব্যুনালে যোগ দেওয়ার বিষয়ে আজ শুক্রবার (১৫ মে) সম্মতি প্রকাশ করেছে। খবর বার্তা সংস্থা এএফপির।

২০২২ সালে রাশিয়ার শুরু করা এই যুদ্ধে ‘আগ্রাসনমূলক অপরাধের’ বিচার করার জন্য একটি আইনি সংস্থা গঠন করতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি গত বছর কাউন্সিল অব ইউরোপের সঙ্গে একটি চুক্তিতে স্বাক্ষর করেন।

সংস্থাটির ৪৬টি সদস্য রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের সমন্বয়ে গঠিত ‘কাউন্সিল অব মিনিস্টার্স’ এক বৈঠকে এই ভবিষ্যৎ ট্রাইব্যুনালের ভিত্তি স্থাপনের জন্য একটি প্রস্তাব অনুমোদন করেছে বলে এক বিবৃতিতে জানানো হয়েছে। এতে আরও বলা হয়, কাউন্সিলের ৩৪টি সদস্য রাষ্ট্র ছাড়াও একটি প্রতিষ্ঠান হিসেবে ইউরোপীয় ইউনিয়ন এবং কোস্টারিকা ও অস্ট্রেলিয়া আদালত প্রতিষ্ঠার এই চুক্তিতে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছে।

মহাদেশজুড়ে মানবাধিকার ও গণতন্ত্রের রক্ষক হিসেবে পরিচিত কাউন্সিল অব ইউরোপের মহাসচিব অ্যালাইন বারসেট এ প্রসঙ্গে বলেন, রাশিয়াকে তাদের আগ্রাসনের জন্য জবাবদিহিতার আওতায় আনার সময় দ্রুত ঘনিয়ে আসছে। অ্যালাইন বারসেট বিবৃতিতে আরও বলেন, এই বিশেষ ট্রাইব্যুনাল ন্যায়বিচার ও আশার প্রতীক। এখন এই রাজনৈতিক অঙ্গীকার বাস্তবায়নের জন্য ট্রাইব্যুনালের কার্যক্রম ও অর্থায়ন নিশ্চিত করে পরবর্তী পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

ফ্রান্স-ভিত্তিক এই মানবাধিকার সংস্থাটির সদস্যদের মধ্যে ইউরোপীয় ইউনিয়নের ২৭টি দেশ ছাড়াও ব্লকের বাইরের গুরুত্বপূর্ণ ইউরোপীয় রাষ্ট্র যেমন—তুরস্ক, ব্রিটেন ও ইউক্রেন অন্তর্ভুক্ত রয়েছে। ২০২২ সালে ইউক্রেনে আগ্রাসনের পর রাশিয়াকে কাউন্সিল অব ইউরোপ থেকে বহিষ্কার করা হয়।

কিয়েভ এবং তার সমর্থকরা রাশিয়ার যুদ্ধের বিচার চায় এবং ইউরোপীয় পররাষ্ট্রমন্ত্রীরা গত বছর এক বৈঠকে এই বিচার বিভাগীয় সংস্থা গঠনের বিষয়টি সমর্থন করেছিলেন। এই ট্রাইব্যুনাল, যা প্রাথমিকভাবে এই বছর থেকে কাজ শুরু করার কথা ছিল, তাত্ত্বিকভাবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনসহ শীর্ষস্থানীয় ব্যক্তিদের বিচার করতে পারে।

হেগ-ভিত্তিক আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ইতোমধ্যে ইউক্রেনীয় শিশুদের অপহরণের দায়ে পুতিনের বিরুদ্ধে এবং হামলায় বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করার দায়ে তাঁর চারজন শীর্ষ কমান্ডারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। তবে আগ্রাসন শুরু করার মতো মৌলিক সিদ্ধান্তের জন্য রাশিয়ার বিচার করার এখতিয়ার আইসিসি-র নেই।

কাউন্সিল অব ইউরোপের ১২টি সদস্য রাষ্ট্র এখনো ট্রাইব্যুনাল বিষয়ক চুক্তিতে যোগ দেয়নি, যার মধ্যে ইইউ সদস্য হাঙ্গেরি, স্লোভাকিয়া, বুলগেরিয়া এবং মাল্টা রয়েছে। এছাড়া স্বাক্ষর না করা অন্য দেশগুলোর মধ্যে চারটি বলকান দেশ—সার্বিয়া, বসনিয়া ও হার্জেগোভিনা, উত্তর মেসিডোনিয়া ও আলবেনিয়া—এবং আর্মেনিয়া, আজারবাইজান, জর্জিয়া ও তুরস্ক অন্তর্ভুক্ত রয়েছে।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ইউক্রেন আগ্রাসন রাশিয়া ট্রাইব্যুনাল

সংশ্লিষ্ট সংবাদ: রাশিয়া-ইউক্রেন যুদ্ধ

০৯ জুন ২০২৬
লাটভিয়ার আকাশসীমায় ঢুকে পড়া ড্রোন ভূপাতিত করল ন্যাটো, বাড়ছে উদ্বেগ
০৭ জুন ২০২৬
রাশিয়ায় নজিরবিহীন ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন
২৪ মে ২০২৬
রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠল কিয়েভ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. তেলের দামে বড় পতন, ৩ মাসের মধ্যে সর্বনিম্ন
  2. যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি নিয়ে কী ভাবছে ইরানের বিভিন্ন গোষ্ঠী?
  3. জেনেভায় হচ্ছে ইরান-যুক্তরাষ্ট্র শান্তি চুক্তি, আরও যেসব চুক্তি হয়েছিল সেখানে
  4. বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম
  5. লেবাননে হামলা হলেও ইরানের সঙ্গে চুক্তি টিকে থাকবে : ট্রাম্প
  6. ইরান পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করলে ‘সর্বনাশ নেমে আসবে’ : ট্রাম্প

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x
Edit with