Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • ভারত
এনটিভি অনলাইন ডেস্ক
১৭:০৫, ১৩ জুন ২০২৬
আপডেট: ১৭:০৯, ১৩ জুন ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৭:০৫, ১৩ জুন ২০২৬
আপডেট: ১৭:০৯, ১৩ জুন ২০২৬
আরও খবর
১৪০ কোটির দেশ, বিশ্বকাপে শুধু দর্শক!
 ‘মা-বাবা, তোমাদের ভালোবাসি’ লিখে শিক্ষার্থীর আত্মহত্যা
পশ্চিমবঙ্গ থেকে বেআইনিভাবে পুশইন করা হচ্ছে : এইচআরডব্লিউ
ভারতে ৩ বছর কারাভোগ শেষে দেশে ফিরলেন ৬ তরুণী
রাশিয়ান কর্মকর্তাদের নিরাপত্তা পিকআপ উল্টে ২ পুলিশ সদস্য আহত

ভারতীয় বিমানবাহিনীর উড়োজাহাজ বিধ্বস্তে নিহত ৫

এনটিভি অনলাইন ডেস্ক
১৭:০৫, ১৩ জুন ২০২৬
আপডেট: ১৭:০৯, ১৩ জুন ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৭:০৫, ১৩ জুন ২০২৬
আপডেট: ১৭:০৯, ১৩ জুন ২০২৬

ভারতের আসাম রাজ্যের জোরহাট বিমান ঘাঁটিতে অবতরণের সময় ভারতীয় বিমানবাহিনীর (আইএএফ) এএন-৩২ পরিবহণ উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের শিকার হয়েছে। 

আজ শনিবার (১৩ জুন) সকাল আনুমানিক ১০টার দিকে একটি নিয়মিত ফ্লাইটের (রুশ সর্টি) অংশ হিসেবে অবতরণ করার সময় বিমান ঘাঁটি প্রাঙ্গণেই এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় উড়োজাহাজে থাকা পাঁচজন সামরিক কর্মকর্তা নিহত হয়েছেন বলে বিমানবাহিনীর পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। খবর এনডিটিভির। 

নিহত সামরিক কর্মকর্তারা হলেন- স্কোয়াড্রন লিডার প্রশান্ত সিং, ফ্লাইট লেফটেন্যান্ট শুভম কুমার, সার্জেন্ট জিতেন্দ্র শর্মা, খেমারাম কুমাওয়াত ও দানিশ আলম।

আরও পড়ুন : কীভাবে বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক?

ভারতীয় বিমানবাহিনী সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বিবৃতিতে জানিয়েছে, আজ সকাল আনুমানিক ১০টায় আসামের জোরহাটে নিয়মিত ফ্লাইটের সময় বিমানবাহিনীর একটি এএন-৩২ উড়োজাহাজ দুর্ঘটনার কবলে পড়ে। বর্তমানে দুর্ঘটনাস্থল ব্যবস্থাপনা ও প্রাথমিক তদন্তের কাজ চলছে। এই প্রাণহানিতে ভারতীয় বিমানবাহিনী গভীরভাবে শোকাহত এবং শোকসন্তপ্ত পরিবারের পাশে রয়েছে। ঘটনার পরপরই আগুন নিয়ন্ত্রণে আনতে ও পরিস্থিতি সামাল দিতে জরুরি উদ্ধারকারী দলকে দ্রুত সেখানে মোতায়েন করা হয়। তবে দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি, এই বিষয়ে তদন্ত শুরু হয়েছে।

আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এক প্রতিক্রিয়ায় বলেছেন, জোরহাটে বিমানবাহিনীর পরিবহণ উড়োজাহাজ দুর্ঘটনার বিষয়ে আমরা অবগত আছি। আমরা এই ঘটনার বিস্তারিত তথ্যের জন্য অপেক্ষা করছি।

অ্যান্টনভ এএন-৩২ হলো দুই ইঞ্জিনবিশিষ্ট একটি শক্তিশালী সামরিক পরিবহণ উড়োজাহাজ। যা ভারতীয় বিমানবাহিনীর মূল চালিকাশক্তি বা ‘ওয়ার্ক হর্স’ হিসেবে পরিচিত। ভারতের বিশেষ প্রয়োজনের কথা মাথায় রেখে এটি মূলত সাবেক সোভিয়েত ইউনিয়নে তৈরি করা হয়েছিল। বর্তমানে ভারতীয় বিমানবাহিনীতে প্রায় ১০০টি এই ধরনের উড়োজাহাজ রয়েছে। অত্যন্ত প্রতিকূল পরিবেশ, বিশেষ করে উচ্চ-উচ্চতার বিমান ঘাঁটি ও উষ্ণ গ্রীষ্মমন্ডলীয় জলবায়ুতে এটি নিখুঁতভাবে কাজ করতে পারে। উড়োজাহাজটি সাড়ে ৭ টন পর্যন্ত কার্গো, ৫০ জন যাত্রী অথবা ৪২ জন প্যারাট্রুপার বহন করতে সক্ষম। দুর্গম অঞ্চলে রসদ সরবরাহের কাজে এটি ব্যাপকভাবে ব্যবহৃত হয়।

আরও পড়ুন :  ইলন মাস্কের ১ ট্রিলিয়ন ডলার হাতে গুনলে কত বছর লাগবে?

উল্লেখ্য, মাত্র কয়েক মাস আগেই আসামের কার্বি আংলং জেলায় বিমানবাহিনীর একটি সুখোই যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে দুজন পাইলট নিহত হয়েছিলেন। গত ৫ মার্চ জোরহাট বিমান ঘাঁটি থেকেই সেটি নিয়মিত ফ্লাইটের জন্য উড্ডয়ন করার পর নিখোঁজ হয়েছিল। পরবর্তীতে জোরহাট থেকে ৬০ কিলোমিটার দূরে পাহাড়ি এলাকায় বিধ্বস্ত অবস্থায় পাওয়া যায় যুদ্ধবিমানটি।

ভারত দুর্ঘটনা উড়োজাহাজ বিধ্বস্ত

সংশ্লিষ্ট সংবাদ: ভারত

১ ঘন্টা আগে
 ‘মা-বাবা, তোমাদের ভালোবাসি’ লিখে শিক্ষার্থীর আত্মহত্যা
১ ঘন্টা আগে
পশ্চিমবঙ্গ থেকে বেআইনিভাবে পুশইন করা হচ্ছে : এইচআরডব্লিউ
১৩ জুন ২০২৬
ভারতের নতুন সেনাপ্রধান ধীরাজ শেঠ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. তেলের দামে বড় পতন, ৩ মাসের মধ্যে সর্বনিম্ন
  2. যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি নিয়ে কী ভাবছে ইরানের বিভিন্ন গোষ্ঠী?
  3. জেনেভায় হচ্ছে ইরান-যুক্তরাষ্ট্র শান্তি চুক্তি, আরও যেসব চুক্তি হয়েছিল সেখানে
  4. বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম
  5. লেবাননে হামলা হলেও ইরানের সঙ্গে চুক্তি টিকে থাকবে : ট্রাম্প
  6. ইরান পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করলে ‘সর্বনাশ নেমে আসবে’ : ট্রাম্প

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x
Edit with