Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • যুক্তরাষ্ট্র
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১২:২৫, ১৬ জুন ২০২৬
আপডেট: ১২:২৭, ১৬ জুন ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১২:২৫, ১৬ জুন ২০২৬
আপডেট: ১২:২৭, ১৬ জুন ২০২৬
আরও খবর
যুক্তরাষ্ট্রের আরও ২৫০ বছর টিকে থাকা নিয়ে সন্দিহান ৩৮ শতাংশ মার্কিনি
দুর্ঘটনায় একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির মৃত্যুতে পথে বসছে পরিবারটি
ট্রাম্পের বলরুম নির্মাণ ব্যয় বেড়ে ৬০০ মিলিয়ন ডলার
যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির খসড়া প্রকাশ, নিষেধাজ্ঞা শিথিলসহ নানা প্রতিশ্রুতি
মার্কিন নৌ অবরোধ এলাকা অতিক্রম করল ইরানি তেলবাহী ট্যাংকার

যুক্তরাষ্ট্রে সামরিক বিমান বিধ্বস্ত হয়ে নিহত ৮

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১২:২৫, ১৬ জুন ২০২৬
আপডেট: ১২:২৭, ১৬ জুন ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১২:২৫, ১৬ জুন ২০২৬
আপডেট: ১২:২৭, ১৬ জুন ২০২৬

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দেশটির বিমানবাহিনীর একটি বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত হয়ে অন্তত আটজন নিহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার (১৫ জুন) এ ঘটনা ঘটে। দেশটির সামরিক কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। একটি বিমানঘাঁটিতে উড্ডয়নের পরপরই বিমানটি বিধ্বস্ত হয়। খবর এএফপির।

বিশাল এই বোমারু বিমানটি একটি নিয়মিত পরীক্ষামূলক মিশনে ছিল। বিমানটিতে সামরিক ও সরকারি কর্মকর্তাদের পাশাপাশি বেসামরিক ঠিকাদাররাও ছিলেন। উড্ডয়নের পর এটি লস অ্যাঞ্জেলেস থেকে প্রায় ৬০ মাইল (৯৫ কিলোমিটার) উত্তরে অবস্থিত এডওয়ার্ডস এয়ার ফোর্স বেসে বিধ্বস্ত হয়ে আগুনে পুড়ে যায়।

বোয়িং নির্মিত এই বিশালাকার বিমানটির দুর্ঘটনার পরের ফুটেজে দেখা গেছে, অগ্নিকাণ্ডের ভয়াবহতার কারণে এই দুর্ঘটনা থেকে কারো বেঁচে ফেরা সম্ভব ছিল না। বিস্তীর্ণ এলাকা পুড়ে কালো হয়ে গেছে এবং বিশাল বিমানটির প্রায় কিছুই অবশিষ্ট নেই।

ঘটনাস্থলে কর্নেল জেমস হেইস সাংবাদিকদের বলেন, এডওয়ার্ডস বিমানঘাঁটি এক ভয়াবহ ট্র্যাজেডির সম্মুখীন হয়েছে এবং আমরা আটজন মহান দেশপ্রেমিককে হারিয়েছি। 

কর্নেল হেইস বলেন, বি-৫২ স্ট্র্যাটোফোর্ট্রেস বিমানটি যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর ১৯৫০-এর দশক থেকে ব্যবহৃত একটি দীর্ঘপাল্লার বোমারু বিমান। বিমানটি রাডার ব্যবস্থার আধুনিকায়ন কর্মসূচির অংশ হিসেবে একটি পরীক্ষামূলক উড্ডয়ন করেছিল। 

হেইস বলেন, বিমানটি উড্ডয়ন করার পরপরই বিধ্বস্ত হয় এবং আগুনে ভস্মীভূত হয়ে যায়। জরুরি উদ্ধারকারী দল দ্রুত তৎপরতা শুরু করলেও শিগগিরই নিশ্চিত হয় যে সেখান থেকে কাউকে জীবিত উদ্ধারের কোনো সুযোগ নেই।

দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি। এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে।

ঘটনার পর বিমানঘাঁটিটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় এবং আগত সব ফ্লাইট অন্যত্র ঘুরিয়ে দেওয়া হয়।

বোয়িং কোম্পানি জানিয়েছে, মৃতদের মধ্যে তাদের দুইজন কর্মী ছিলেন এবং তারা সকল ভুক্তভোগীর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।

১৯৫৪ সালে প্রথম উড্ডয়ন করা এই বি-৫২ ভারী বোমারু বিমানটি মূলত সোভিয়েত ইউনিয়নের সঙ্গে যুদ্ধের জন্য নকশা করা হয়েছিল। স্নায়ুযুদ্ধের পরও এটিকে দশকের পর দশক সচল রাখতে ক্রমাগত আধুনিকায়ন করা হয়েছে।

বিশাল এই বিমানটি বোমা ও ক্রুজ ক্ষেপণাস্ত্রসহ বিভিন্ন ধরনের অস্ত্র বহন করতে পারে। এর ডানার দৈর্ঘ্য ১৮৫ ফুট (৫৬ মিটার) এবং লম্বায় এটি ১৫৯ ফুট (৪৮ মিটার)।

মার্কিন বিমান বাহিনীর তথ্য অনুযায়ী, সাধারণত পাঁচজন ক্রু এটি পরিচালনা করেন। আট হাজার ৮০০ মাইল পর্যন্ত পাল্লার এই বিমানটি পারমাণবিক অস্ত্র বহনেও সক্ষম।

ভিয়েতনাম, উপসাগরীয় যুদ্ধ, ইরাক, আফগানিস্তান ও সাম্প্রতিক ইরান যুদ্ধেও বিমানটি ব্যবহার করেছে যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্র বিমান বিধ্বস্ত নিহত

সংশ্লিষ্ট সংবাদ: যুক্তরাষ্ট্র

১ ঘন্টা আগে
যুক্তরাষ্ট্রের আরও ২৫০ বছর টিকে থাকা নিয়ে সন্দিহান ৩৮ শতাংশ মার্কিনি
৬ ঘন্টা আগে
ট্রাম্পের বলরুম নির্মাণ ব্যয় বেড়ে ৬০০ মিলিয়ন ডলার
৭ ঘন্টা আগে
যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির খসড়া প্রকাশ, নিষেধাজ্ঞা শিথিলসহ নানা প্রতিশ্রুতি
  • আরও
সর্বাধিক পঠিত
  1. তেলের দামে বড় পতন, ৩ মাসের মধ্যে সর্বনিম্ন
  2. যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি নিয়ে কী ভাবছে ইরানের বিভিন্ন গোষ্ঠী?
  3. জেনেভায় হচ্ছে ইরান-যুক্তরাষ্ট্র শান্তি চুক্তি, আরও যেসব চুক্তি হয়েছিল সেখানে
  4. বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম
  5. লেবাননে হামলা হলেও ইরানের সঙ্গে চুক্তি টিকে থাকবে : ট্রাম্প
  6. ইরান পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করলে ‘সর্বনাশ নেমে আসবে’ : ট্রাম্প

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x
Edit with