Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
কমল পূলক, বরিশাল (উজিরপুর)
১৫:৪০, ১৭ জুন ২০২৬
আপডেট: ১৫:৪৩, ১৭ জুন ২০২৬
কমল পূলক, বরিশাল (উজিরপুর)
১৫:৪০, ১৭ জুন ২০২৬
আপডেট: ১৫:৪৩, ১৭ জুন ২০২৬
আরও খবর
মহাসড়কে বিআরটিসি বাস উল্টে কুমিল্লায় আহত ১০
রাশিয়ান কর্মকর্তাদের নিরাপত্তা পিকআপ উল্টে ২ পুলিশ সদস্য আহত
সালিশ চলাকালে প্রতিপক্ষের হামলায় শ্রমিক দলের নেতা নিহত
ঢাকা-খুলনা মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ১
সিরাজগঞ্জে ট্রাকচাপায় এটিএসআই নিহত

দুর্ঘটনায় একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির মৃত্যুতে পথে বসছে পরিবারটি

কমল পূলক, বরিশাল (উজিরপুর)
১৫:৪০, ১৭ জুন ২০২৬
আপডেট: ১৫:৪৩, ১৭ জুন ২০২৬
কমল পূলক, বরিশাল (উজিরপুর)
১৫:৪০, ১৭ জুন ২০২৬
আপডেট: ১৫:৪৩, ১৭ জুন ২০২৬
নিহত বাবুলাল বিশ্বাসের মরদেহ। ছবি : এনটিভি অনলাইন

বরিশালের উজিরপুর উপজেলার হারতা ইউনিয়নের জামিরবাড়ী এলাকায় সড়ক দুর্ঘটনায় একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে চরম বিপাকে পড়েছে একটি পরিবার। নিহত বাবুলাল বিশ্বাস (৪৫) অটোভ্যান চালিয়ে স্ত্রী ও দুই সন্তানসহ পরিবারের ভরণপোষণ দিতেন। 

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, গত শনিবার (১৩ জুন) সকাল সাড়ে ৮টার দিকে আশুকাঠী বাজার সংলগ্ন ব্রিজের ঢালে দুর্ঘটনাটি ঘটে। বাবুলাল বিশ্বাস তার অটোভ্যান নিয়ে যাওয়ার সময় হানিফ পরিবহণের দ্রুতগতির একটি বাস তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে পড়ে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতপ্রাপ্ত হন। পরে স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দ্রুত আশুকাঠী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, মাথা, বুকসহ শরীরের গুরুত্বপূর্ণ অংশে গুরুতর আঘাতের কারণেই তার মৃত্যু হয়েছে।

নিহত বাবুলাল বিশ্বাস হারতা ইউনিয়নের জামিরবাড়ী এলাকার মুকুন্দলাল বিশ্বাসের ছেলে। দীর্ঘদিন ধরে অটোভ্যান চালিয়ে পরিবারের একমাত্র উপার্জনকারী হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তার আকস্মিক মৃত্যুতে পরিবারটি এখন চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছে।

নিহতের স্বজনরা জানান, বাবুলালের আয়ের ওপর নির্ভর করেই চলত পুরো সংসার। তার মৃত্যুর পর স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে পরিবারটি মানবেতর জীবনযাপনের শঙ্কায় রয়েছে। সন্তানদের পড়াশোনা ও সংসারের নিত্যপ্রয়োজনীয় ব্যয় নির্বাহ নিয়েও দেখা দিয়েছে অনিশ্চয়তা।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা পরিবারটির প্রতি সহানুভূতি জানিয়ে সরকারি ও বেসরকারি সহায়তার দাবি জানিয়েছেন। একই সঙ্গে নিহতের স্বজনরা পরিবারটির পুনর্বাসন ও আর্থিক সহায়তায় সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

বড় ছেলে শৈশব বিশ্বাস এবার এসএসসি পরীক্ষা দিয়েছে এবং ছোট ছেলে সম্রাট বিশ্বাস এবার নবম শ্রেণির শিক্ষার্থী। তাদের পড়ালেখা চালিয়ে যাওয়ার মতো কোন সামর্থ্য নেই। তাই তাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত মা নমিতা বিশ্বাস।

নিহতের স্ত্রী নমিতা বিশ্বাস বলেন, আমার স্বামীই ছিল আমাদের পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। অটোভ্যান চালিয়ে সংসার চালাতেন। তার আয়েই আমাদের দুই ছেলের লেখাপড়া ও সংসারের খরচ চলত। হঠাৎ তাকে হারিয়ে আমরা অসহায় হয়ে পড়েছি। এখন সংসার কীভাবে চলবে, সন্তানদের ভবিষ্যৎ কী হবে- সেই চিন্তায় দিন কাটছে। সরকারের কাছে আমাদের পরিবারের জন্য আর্থিক সহায়তা কামনা করছি।

বড় ছেলে শৈশব বিশ্বাস বলেন, বাবা আমাদের পরিবারের ভরসা ছিলেন। তার উপার্জনেই সংসার চলত। বাবাকে হারিয়ে আমরা মানসিক ও আর্থিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছি। আমি চাই, দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক এবং আমাদের পরিবারকে সহযোগিতা করা হোক।

ছোট ছেলে সম্রাট বিশ্বাস বলেন, আমার বাবা আর আমাদের মাঝে নেই, এটা মেনে নিতে খুব কষ্ট হচ্ছে। বাবা আমাদের খুব ভালোবাসতেন। এখন আমরা অনেক অসহায় অবস্থায় আছি। আমি চাই, সরকার ও সমাজের বিত্তবান মানুষ আমাদের পাশে দাঁড়াক।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলী সুজা বলেন, সড়ক দুর্ঘটনায় একজন উপার্জনক্ষম ব্যক্তির মৃত্যু অত্যন্ত মর্মান্তিক। নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। পরিবারটির আর্থিক অবস্থা বিবেচনায় সরকারি বিধি অনুযায়ী সহায়তার বিষয়টি দেখা হবে। প্রয়োজনীয় প্রক্রিয়া অনুসরণ করে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করা হবে।

নিহত সড়ক দুর্ঘটনা পথে বসেছে

সংশ্লিষ্ট সংবাদ: নিহত

১৬ জুন ২০২৬
সালিশ চলাকালে প্রতিপক্ষের হামলায় শ্রমিক দলের নেতা নিহত
১৬ জুন ২০২৬
ঢাকা-খুলনা মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ১
১৬ জুন ২০২৬
সিরাজগঞ্জে ট্রাকচাপায় এটিএসআই নিহত
  • আরও
সর্বাধিক পঠিত
  1. দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্র নিহত
  2. ঝড়-বৃষ্টি ও তাপপ্রবাহ নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
  3. আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
  4. সিরাজগঞ্জে ট্রাকচাপায় এটিএসআই নিহত
  5. ভাগনেকে বিয়ে করলেন দুই সন্তানের মা, দেশে ফিরে আত্মহত্যা প্রবাসীর
  6. সংসদে ‘অরুচিকর ভাষা’ ব্যবহারে সতর্ক করলেন স্পিকার

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x
Edit with