ঢাকা     বুধবার   ১৭ জুন ২০২৬ ||  আষাঢ় ৩ ১৪৩৩ || ১ মহররম ১৪৪৮ হিজরি

Risingbd Online Bangla News Portal

পদ্মার পাড়ে ব্যাগে মিলল খণ্ডিত হাত-পা

শরীয়তপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:০২, ১৫ মে ২০২৬  
পদ্মার পাড়ে ব্যাগে মিলল খণ্ডিত হাত-পা

শরীয়তপুরের নড়িয়া উপজেলার কেদারপুর ইউনিয়নের পদ্মা নদীর পাড় থেকে পলিব্যাগে মোড়ানো অবস্থায় মানবদেহের দুটি হাত ও দুটি পায়ের খণ্ডিত অংশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৫ মে) বেলা ৩টার দিকে স্থানীয়রা পদ্মা নদীর পাড়ে একটি ব্লকের সঙ্গে সাদা রঙের পলিব্যাগ আটকে থাকতে দেখে থানায় খবর দেন।

পরে নড়িয়া থানা ও নৌ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পলিব্যাগ খুলে অজ্ঞাত ব্যক্তির দুটি হাত কনুই পর্যন্ত এবং দুটি পা হাঁটু পর্যন্ত অংশ উদ্ধার করে। উদ্ধার হওয়া অঙ্গগুলো অর্ধগলিত অবস্থায় ছিল।

সুরেশ্বর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল জলিল বলেন, “স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পলিব্যাগের ভেতর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ডিত অঙ্গ-প্রত্যঙ্গ উদ্ধার করেছে। পরিচয় শনাক্তের জন্য সিআইডি ফরিদপুর টিমকে খবর দেওয়া হয়েছে।”

ঢাকা/আকাশ/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়