ঢাকা     বুধবার   ১৭ জুন ২০২৬ ||  আষাঢ় ৩ ১৪৩৩ || ১ মহররম ১৪৪৮ হিজরি

Risingbd Online Bangla News Portal

ডিএসইর ফিক্স সার্টিফিকেশন পেল ৩ ব্রোকারেজ হাউজ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩১, ১৭ জুন ২০২৬   আপডেট: ১৭:৩১, ১৭ জুন ২০২৬
ডিএসইর ফিক্স সার্টিফিকেশন পেল ৩ ব্রোকারেজ হাউজ

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এর সদস্য আরো তিনটি ব্রোকারেজ হাউজ পেল ফিক্স সার্টিফিকেশন। নিজস্ব অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম (ওএমএস) চালুর লক্ষ্যে ডিএসই এসব সিকিউরিটিজ হাউজগুলোকে ফিক্স সার্টিফিকেশন দিয়েছে।

আরো পড়ুন:

বুধবার (১৭ জুন) আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের হাতে ফিক্স সার্টিফিকেশন তুলে দেওয়া হয়েছে। ডিএসইর প্রকাশনা ও জনসংযোগ উপ-মহাব্যবস্থাপক মো. শফিকুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

ফিক্স সার্টিফিকেশন প্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো- জিএমএফ সিকিউরিটিজ লিমিটেড, প্রাইম ইসলামী সিকিউরিটিজ লিমিটেড এবং ইউনিক্যাপ সিকিউরিটিজ লিমিটেড।

ব্রোকারেজ হাউজগুলোর প্রতিনিধিদের হাতে ফিক্স সার্টিফিকেশন তুলে দেয় ডিএসইর প্রধান আর্থিক কর্মকর্তা মো. আবিদ হোসেন খান।

এ সময় ডিএসইর উপ-মহাব্যবস্থাপক জিসান বিন মুবারক ও সহকারী মহাব্যস্থাপক কামরুন নাহারসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ব্রোকারেজ হাউজগুলো পক্ষে সার্টিফিকেশন গ্রহণ করেন জিএমএফ সিকিউরিটিজের হেড অব আইটি মিস লুবনা মাহমুদ, প্রাইম ইসলামী সিকিউরিটিজের সিইও মো. রাজিব হাসান এবং ইউনিক্যাপ সিকিউরিটিজের সিইও ওয়ালিউল ইসলাম।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ২০২০ সাল থেকে এপিআই ভিত্তিক ব্রোকার হাউজ অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম চালুর উদ্যোগ গ্রহণ করে। এর পরিপ্রেক্ষিতে ৮৫টি ব্রোকারেজ হাউজ নাসডাক ম্যাচিং ইঞ্জিনের সঙ্গে এপিআই সংযোগ স্থাপন করে নিজস্ব অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে লেনদেন পরিচালনার লক্ষ্যে ডিএসইতে আবেদন করে।

সার্টিফিকেশন পাওয়া ৩টি ব্রোকারেজ হাউজসহ এ পর্যন্ত মোট ৬১টি ব্রোকারেজ হাউজকে ফিক্স সার্টিফিকেশন দেয় ডিএসই। এর মধ্যে ৫৩টি ব্রোকারেজ হাউজ ফিক্স সার্টিফিকেশন অর্জনের পর এপিআই সংযোগের মাধ্যমে সফলভাবে নিজস্ব ও এমএস চালু করে লেনদেন কার্যক্রম পরিচালনা করছে।

ঢাকা/নাজমুল/সাইফ

সর্বশেষ

পাঠকপ্রিয়