Published : 16 Jun 2026, 09:05 PM
ইসলামী ব্যাংক বাংলাদেশে স্থিতিশীলতা আনতে ব্যাংকটিতে থাকা এস আলম গ্রুপের শেয়ার প্রকৃত শেয়ারধারীদের কাছে ফিরিয়ে দেওয়াসহ ৭ দফা দাবিতে স্মারকলিপি দেওয়া হয়েছে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে।
বেসরকারি ব্যাংকটিতে নতুন চেয়ারম্যানকে দায়িত্ব দেওয়ার বিরোধীতা করে ঈদের পর আন্দোলনে নামা সচেতন গ্রাহক ফোরাম’ মঙ্গলবার দুপুরে বাংলাদেশ ব্যাংকে গিয়ে স্বারকলিপিটি জমা দেয়।
কেন্দ্রীয় ব্যাংকের ডাক গ্রহণ বিভাগ গভর্নর মোস্তাকুর রহমান বরাররে দেওয়া স্মারকলিপিটি জমা নেয়।
পরে গ্রাহক ফোরামের আহ্বায়ক নুর উন নবী বলেন, ব্যাংকটিতে দ্রুত দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে ‘সাধারণ গ্রাহকরা’ আমানত রক্ষায় আরও কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে।
তাদের সাত দফা দাবির মধ্যে রয়েছে পেশাদারদের নিয়ে পর্ষদ গঠনসহ প্রকৃত শেয়ারধারীদের কাছে মালিকানা হস্তান্তর ও ব্যাংক লুটেরাদের বিচারের জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠন, লুণ্ঠিত অর্থ উদ্ধার ও সম্পদ বাজেয়াপ্ত করতে হবে।