Wednesday | 17 June 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Wednesday | 17 June 2026 | Epaper
BREAKING: ভোট ও কথা বলার স্বাধীনতা ছিল না এক যুগ: প্রধানমন্ত্রী      রাতে মাঠে নামছে রোনালদোর পর্তুগাল      যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিতে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী হবে: পররাষ্ট্রমন্ত্রী      প্রথম টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার কাছে বাংলাদেশের হার      হাম ও হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু      ‘আই হ্যাভ এ প্লান’ নিয়ে ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী      দেশের কারাগারে ধারণক্ষমতার ১.৭ গুণ বন্দি: স্বরাষ্ট্রমন্ত্রী      

এআই যুগে শিক্ষা ও গবেষণা নিয়ে বুয়েটে সেমিনার

প্রকাশ: সোমবার, ১৫ জুন, ২০২৬, ৭:৫৩ পিএম   (ভিজিট : ৬১)

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ইনস্টিটিউট অব অ্যাপ্রোপ্রিয়েট টেকনোলজির (আইএটি-বুয়েট) উদ্যোগে ‘এআই যুগে শিক্ষা, গবেষণা ও উন্নয়ন’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫ জুন) বুয়েটের কাউন্সিল ভবনে আয়োজিত এ সেমিনারে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) প্রভাবে একাডেমিক কাঠামো, গবেষণা পদ্ধতি এবং জাতীয় উন্নয়নে এর প্রভাব নিয়ে আলোচনা করা হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, এমপি। বুয়েটের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. একরামুল হক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুয়েটের প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. আবদুল হাসিব চৌধুরী এবং ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)-এর জেনারেল সেক্রেটারি প্রফেসর ড. মো. সাব্বির মোস্তফা খান।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন আইএটি-বুয়েটের প্রফেসর ড. রফিকুল গনি। সেমিনারের কনভেনর হিসেবে দায়িত্ব পালন করেন আইএটি-বুয়েটের পরিচালক প্রফেসর ড. মহিদুস সামাদ খান।

অনুষ্ঠানে চারজন বিশিষ্ট শিক্ষাবিদকে সংবর্ধনা দেওয়া হয়। তাঁরা হলেন, বুয়েটের সাবেক ভাইস-চ্যান্সেলর, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ইমেরিটাস এবং আইএটি-বুয়েটের সাবেক পরিচালক প্রফেসর ড. ইকবাল মাহমুদ; বুয়েটের সাবেক ভাইস-চ্যান্সেলর ও আইএটি-বুয়েটের সাবেক পরিচালক প্রফেসর ড. নুরউদ্দিন আহমেদ; আইএটি-বুয়েটের সাবেক অধ্যাপক ও পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ নুরুল ইসলাম; এবং আইএটি-বুয়েটের সাবেক অধ্যাপক ও পরিচালক প্রফেসর ড. এম. কামাল উদ্দিন।

সেমিনারে বক্তারা পাঠ্যক্রমে এআই সংযুক্তি, গবেষণা উদ্ভাবন ত্বরান্বিত করা এবং বাংলাদেশের টেকসই উন্নয়নে এ প্রযুক্তির ব্যবহার নিয়ে মতামত তুলে ধরেন। এতে শিক্ষক, গবেষক, শিক্ষার্থী, শিল্প খাতের পেশাজীবী এবং আমন্ত্রিত অতিথিরা অংশ নেন।

উল্লেখ্য, আইএটি-বুয়েট আগামী ২০২৭ সালের ১৯–২১ জানুয়ারি ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন অ্যাপ্রোপ্রিয়েট টেকনোলজি অ্যান্ড সাসটেইনেবিলিটি ২০২৭ (ICATS-2027)’ আয়োজন করতে যাচ্ছে। এই সেমিনারটি সেই ধারাবাহিক উদ্যোগের অংশ হিসেবে আয়োজন করা হয়েছে।

এসআর




LATEST NEWS
MOST READ
আরও পড়ুন
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: district@dailyobserverbd.com, news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close