Wednesday | 17 June 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Wednesday | 17 June 2026 | Epaper
BREAKING: ভোট ও কথা বলার স্বাধীনতা ছিল না এক যুগ: প্রধানমন্ত্রী      রাতে মাঠে নামছে রোনালদোর পর্তুগাল      যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিতে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী হবে: পররাষ্ট্রমন্ত্রী      প্রথম টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার কাছে বাংলাদেশের হার      হাম ও হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু      ‘আই হ্যাভ এ প্লান’ নিয়ে ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী      দেশের কারাগারে ধারণক্ষমতার ১.৭ গুণ বন্দি: স্বরাষ্ট্রমন্ত্রী      

ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে ৯ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড

প্রকাশ: বুধবার, ১৭ জুন, ২০২৬, ৯:৫৯ পিএম   (ভিজিট : ২৯)

পাবনার ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে আটক ৯ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা প্রদান করা হয়েছে।

বুধবার সন্ধ্যা পর্যন্ত পরিচালিত মাদকবিরোধী অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ঈশ্বরদীর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান সরকার।

সাজাপ্রাপ্তরা হলেন উপজেলার চর রূপপুর গ্রামের রঞ্জু খা, সজীব হোসেন ও রবিউল ইসলাম; দাদাপুর গ্রামের পলাশ বিশ্বাস; বিলকেদার গ্রামের জিয়াউর রহমান; আওতাপাড়া গ্রামের মো. সাহাবুল; শহরের ফতেমোহাম্মদপুর এলাকার শাহীন খান, সোবহান শেখ ও ইশা বখতিয়ার। তাঁদের প্রত্যেককে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড, ১০০ টাকা করে অর্থদণ্ড এবং মুচলেকা প্রদান করা হয়।

বিষয়টি নিশ্চিত করে ঈশ্বরদী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. জামাল উদ্দিন জানান, পুলিশের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাদকসেবন ও মাদক সংশ্লিষ্টতার দায়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ৯ জনকে সাজা প্রদান করা হয়। পরে তাঁদের কারাগারে পাঠানো হয়।

এ ছাড়া দিনব্যাপী পৃথক মাদকবিরোধী অভিযানে আরও চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান সরকার বলেন, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এসব ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তারা অল্পদিন আগে মাদকের সঙ্গে জড়িত হওয়ায় সংশোধনের সুযোগ দিতে স্বল্প মেয়াদের সাজা দেওয়া হয়েছে। একই সঙ্গে মাদক থেকে ফিরে আসার অঙ্গীকার হিসেবে তাঁদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে, যাতে ভবিষ্যতে তারা আর মাদকের সঙ্গে জড়িয়ে না পড়েন।

তিনি আরও বলেন, ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

এমএইচ/আরএন




LATEST NEWS
MOST READ
আরও পড়ুন
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: district@dailyobserverbd.com, news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close