Wednesday | 17 June 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Wednesday | 17 June 2026 | Epaper
BREAKING: ভোট ও কথা বলার স্বাধীনতা ছিল না এক যুগ: প্রধানমন্ত্রী      রাতে মাঠে নামছে রোনালদোর পর্তুগাল      যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিতে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী হবে: পররাষ্ট্রমন্ত্রী      প্রথম টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার কাছে বাংলাদেশের হার      হাম ও হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু      ‘আই হ্যাভ এ প্লান’ নিয়ে ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী      দেশের কারাগারে ধারণক্ষমতার ১.৭ গুণ বন্দি: স্বরাষ্ট্রমন্ত্রী      

ফ্রান্সের হয়ে এমবাপের ইতিহাস

প্রকাশ: বুধবার, ১৭ জুন, ২০২৬, ৮:৫৭ এএম   (ভিজিট : ৪৩)

কেন তিনি এই প্রজন্মের অন্যতম সেরা ফুটবলার, সেটি আরও একবার দেখালেন কিলিয়ান এমবাপে। যে ম্যাচে জয় পাওয়াই কঠিন হয়ে পড়েছিল, সেখানে জোড়া গোল করে ফ্রান্সকে সেনেগালের বিপক্ষে ৩-১ ব্যবধানের জয় এনে দিলেন এই তারকা ফরোয়ার্ড।

সেনেগালের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচে গোল করার পর ফ্রান্সের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার রেকর্ডও নিজের করে নিয়েছেন এমবাপে।

ফ্রান্সের হয়ে এর আগে দুর্দান্ত সব গোল করেছেন জাস্ট ফন্টেইনে, মিচেল প্লাতিনি, জন-পিয়েরে পাপিন, থিয়েরি অঁরি ও অলিভার জিরু। কিন্তু গোল সংখ্যার বিচারে এখন তাদের সবাইকে ছাড়িয়ে গেছেন এমবাপে।

মাত্র ২৭ বছর বয়সে রিয়াল মাদ্রিদ তারকা ফ্রান্সের হয়ে ৫৮তম গোল করে জিরুর রেকর্ড ভেঙে ইতিহাস গড়েছেন।

এমবাপে ফ্রান্সের হয়ে মাত্র ৯৯ ম্যাচে করেছেন ৫৮ গোল। সেনেগালের বিপক্ষে গোল দুটি নিয়ে বিশ্বকাপে তার গোল সংখ্যা দাঁড়িয়েছে ১৪-তে। বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা জার্মানির ক্লোসার রেকর্ড ১৬ গোল- যা থেকে এখন মাত্র দুই গোল দূরে এমবাপে।

এমএ





LATEST NEWS
MOST READ
আরও পড়ুন
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: district@dailyobserverbd.com, news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close