প্রথম পাতা সারাদেশ বরিশাল মায়ের হাতেই প্রাণ গেল ছেলের
বরিশাল

মায়ের হাতেই প্রাণ গেল ছেলের

শেয়ার
শেয়ার

পিরোজপুরের মঠবাড়িয়ার টিকিকাটা ইউনিয়নে আলোচিত পোশাক ব্যবসায়ী আবদুল কাইয়ুম হত্যা মামলার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। তদন্তে উঠে এসেছে, এ হত্যাকাণ্ডে জড়িত ছিলেন নিহতের মা মিনারা বেগম (৫৩)। তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।মঠবাড়িয়া থানার ওসি রবিউল ইসলাম জানান, ২৪ মে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার মিনারা বেগম আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নিহত আবদুল কাইয়ুম দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। ঘটনার দিন মাদকের জন্য টাকা চাওয়াকে কেন্দ্র করে মা ও ছেলের মধ্যে তীব্র বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে ক্ষোভের বশবর্তী হয়ে ঘরে থাকা একটি কুড়াল দিয়ে ছেলেকে আঘাত করেন মিনারা বেগম। এতে ঘটনাস্থলেই আবদুল কাইয়ুমের মৃত্যু হয়।

 

ঘটনার পর নিহতের ব্যবহৃত মানিব্যাগ তল্লাশি করে মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে পুলিশ। পরে ঘটনাস্থলের আলামত, সাক্ষ্য-প্রমাণ এবং জিজ্ঞাসাবাদের ভিত্তিতে হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্ঘাটন করা হয়।

শেয়ার
সম্পর্কিত লেখা

নিজের মেয়েকে পাঁচ মাস ধরে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার

সাভারের আশুলিয়ায় নিজের কিশোরী মেয়েকে টানা পাঁচ মাস ধরে ধর্ষণের অভিযোগে সুলতান...

চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক

পটুয়াখালীতে চতুর্থ শ্রেণিতে পড়ুয়া এক শিশুকে (১০) ধর্ষণের অভিযোগে দুলাল গাজী (৬৫)...

নদীর ক্ষুধা থামছে না! বিপদের মুখে বরিশালের লাখো মানুষ

একদিন বাড়ি, পরদিন উঠোন নেই। কয়েক সপ্তাহ পর ভেঙে যায় ঘর। কয়েক...

বরগুনায় পুকুরে গোসল করতে নেমে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মর্মান্তিক মৃত্যু

বরগুনায় পুকুরে গোসল করতে নেমে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মর্মান্তিক মৃত্যু     বরগুনা...