প্রথম পাতা সারাদেশ ঢাকা মাদক বিক্রির ১৩ লাখ টাকা ও দেশীয় অস্ত্রসহ যুবক গ্রেফতার
ঢাকা

মাদক বিক্রির ১৩ লাখ টাকা ও দেশীয় অস্ত্রসহ যুবক গ্রেফতার

শেয়ার
শেয়ার

রাজধানীর সবুজবাগ এলাকায় অভিযান চালিয়ে মাদক বিক্রির টাকা এবং দেশীয় অস্ত্রসহ মো. শফিকুল হাসান মানিক (২৭) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।রোববার (১৪ জুন) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য নিশ্চিত করেন।

 

সবুজবাগ থানার বরাত দিয়ে নিয়াজ মেহেদী বলেন, গতকাল শনিবার (১৩ জুন) রাতে গোপন সংবাদের ভিত্তিতে সবুজবাগ থানা পুলিশের একটি টিম পশ্চিম মাদারটেক মিনারা গলির একটি বাসায় অভিযান পরিচালনা করে। এ সময় শফিকুল হাসান মানিককে গ্রেফতার করা হয়।

 

তিনি বলেন, গ্রেফতার শফিকুলের কাছ থেকে ৩৫০টি ইয়াবা, আট কেজি গাঁজা ও মাদক বিক্রির ১৩ লাখ ৪৫ হাজার টাকা উদ্ধার করা হয়। এছাড়াও একটি ধারালো তলোয়ার, চারটি চাপাতি, দুটি চাকু উদ্ধার করা হয়। এ ঘটনায় সবুজবাগ থানায় পৃথক দুটি মামলা করা হয়েছে।

 

গ্রেফতার যুবককে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশ কর্মকর্তা নিয়াজ মেহেদী।

শেয়ার
সম্পর্কিত লেখা

টাঙ্গাইলে যমজ দুই বোনের সঙ্গে যমজ দুই ভাইয়ের বিয়ে, দেখতে উৎসুক জনতার ভিড়

যমজ দুই বোনের সঙ্গে যমজ দুই ভাইয়ের বিয়ে এমন ঘটনা সচরাচর দেখা...

ডিএমপির শ্রেষ্ঠ ওসি হলেন খালিদ মুনসুর 

টানা দ্বিতীয়বারের মতো ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপির) ৫০ থানার মধ্যে শ্রেষ্ঠ অফিসার...

ছাত্রকে বলাৎকারের অভিযোগে গ্রেফতার মাদরাসার প্রিন্সিপাল

ঢাকার সাভারে একটি মাদরাসার এক শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে প্রতিষ্ঠানের প্রিন্সিপাল মাওলানা গোলাম...

বিমানবন্দর যাওয়ার পথে খালে পড়ে গেলো মাইক্রোবাস, ১১ জনকে বাঁচাতে ঝাপিয়ে পড়লো এলাকাবাসী

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলা থেকে বিমানবন্দরে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাইক্রোবাস রাস্তার...