ঢাকার সাভারে একটি মাদরাসার এক শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে প্রতিষ্ঠানের প্রিন্সিপাল মাওলানা গোলাম রাব্বানীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। এ ঘটনায় তাকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৬ জুন) রাতে ভুক্তভোগী শিক্ষার্থীর পরিবারের অভিযোগের ভিত্তিতে সাভার মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯ (১) ধারায় মামলা (মামলা নং-৭৩) দায়ের করা হয়।মামলার পরপরই পুলিশ অভিযান চালিয়ে তেঁতুলঝোড়া এলাকা থেকে শামসুল উলূম খাদিমুল ইসলাম মাদরাসার অভিযুক্ত প্রিন্সিপাল মাওলানা গোলাম রাব্বানীকে গ্রেফতার করে।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগীর পরিবারের লিখিত অভিযোগের প্রেক্ষিতে ঘটনাটি তদন্ত করে পুলিশ। পরে তার সত্যতা পেয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করে।এদিকে, ঘটনাটি জানাজানি হওয়ার পর স্থানীয় অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন।সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) নুর মোহাম্মদ জানান, ভুক্তভোগীর অভিযোগ এবং প্রাথমিক তদন্তে প্রাপ্ত তথ্য-উপাত্তের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকে আদালতে পাঠানো হয়েছে এবং ঘটনার বিষয়ে অধিকতর তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।