প্রথম পাতা সারাদেশ ঢাকা ডিএমপির শ্রেষ্ঠ ওসি হলেন খালিদ মুনসুর 
ঢাকা

ডিএমপির শ্রেষ্ঠ ওসি হলেন খালিদ মুনসুর 

শেয়ার
শেয়ার

টানা দ্বিতীয়বারের মতো ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপির) ৫০ থানার মধ্যে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হলেন উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ, মোহাম্মদ খালিদ মুনসুর।

 

বুধবার (১৭ জুন) সকাল ১০:৩০ ঘটিকায় ডিএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে মে মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উত্তরা পশ্চিম থানা ওসি খালিদ মুনসুরকে উত্তম কাজের স্বীকৃতি হিসেবে পুরস্কার তুলে দেন ঢাকা মেট্রোপলিটনের পুলিশ (ডিএমপির) পুলিশ কমিশনার, মোসলেহ্ উদ্দিন আহমদ, বিপিএম-সেবা।

 

মে মাসের বিভিন্ন অপরাধ দমন ওয়ারেন্ট তামিল ও মাদক উদ্ধারসহ সেবামূলক কাজের সার্বিক বিষয়ে তাকে পুরস্কার দেওয়া হয়।

কৃতিত্বপূর্ণ এই অর্জনে এক প্রতিক্রিয়ায় (ওসি) খালিদ মুনসুর বলেন, এই অর্জন পেশাগত জীবনকে সামনের দিকে এগিয়ে নেবে। কাজের অনুপ্রেরণা জোগাবে। শ্রেষ্ঠত্ব অর্জনের সহযোগিতা করার জন্য তিনি পশ্চিম থানা পুলিশের অন্যান্য সদস্যসহ উত্তরার জনগণকে ধন্যবাদ জানান।

 

উক্ত অপরাধ পর্যালোচনা সভায়, ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মোঃ নজরুল ইসলাম, পিপিএম; অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস্, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট), অতিরিক্ত দায়িত্বে অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) মোঃ মাসুদ করিম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মোঃ শফিকুল ইসলাম বিপিএম, পিপিএম, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রটেকশন অ্যান্ড ডিপ্লোমেটিক সিকিউরিটি) মোঃ আবুল বাশার তালুকদার, অতিরিক্ত পুলিশ কমিশনার (এস্টেট, ডেভেলপমেন্ট ও আইসিটি) মোহাম্মদ ওসমান গণি, পিপিএম, অতিরিক্ত পুলিশ কমিশনার (কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম) মোহাম্মদ শামসুল হক, যুগ্ম পুলিশ কমিশনারগণ, উপ-পুলিশ কমিশনারগণ, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারগণ, সহকারী পুলিশ কমিশনারগণ, ডিএমপির সকল থানার অফিসার ইনচার্জগণ ও বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

শেয়ার
সম্পর্কিত লেখা

টাঙ্গাইলে যমজ দুই বোনের সঙ্গে যমজ দুই ভাইয়ের বিয়ে, দেখতে উৎসুক জনতার ভিড়

যমজ দুই বোনের সঙ্গে যমজ দুই ভাইয়ের বিয়ে এমন ঘটনা সচরাচর দেখা...

ছাত্রকে বলাৎকারের অভিযোগে গ্রেফতার মাদরাসার প্রিন্সিপাল

ঢাকার সাভারে একটি মাদরাসার এক শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে প্রতিষ্ঠানের প্রিন্সিপাল মাওলানা গোলাম...

বিমানবন্দর যাওয়ার পথে খালে পড়ে গেলো মাইক্রোবাস, ১১ জনকে বাঁচাতে ঝাপিয়ে পড়লো এলাকাবাসী

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলা থেকে বিমানবন্দরে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাইক্রোবাস রাস্তার...

মাদক বিক্রির ১৩ লাখ টাকা ও দেশীয় অস্ত্রসহ যুবক গ্রেফতার

রাজধানীর সবুজবাগ এলাকায় অভিযান চালিয়ে মাদক বিক্রির টাকা এবং দেশীয় অস্ত্রসহ মো....