প্রথম পাতা সারাদেশ ঢাকা বিমানবন্দর যাওয়ার পথে খালে পড়ে গেলো মাইক্রোবাস, ১১ জনকে বাঁচাতে ঝাপিয়ে পড়লো এলাকাবাসী
ঢাকা

বিমানবন্দর যাওয়ার পথে খালে পড়ে গেলো মাইক্রোবাস, ১১ জনকে বাঁচাতে ঝাপিয়ে পড়লো এলাকাবাসী

শেয়ার
শেয়ার

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলা থেকে বিমানবন্দরে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাইক্রোবাস রাস্তার পাশের খালের পানিতে পড়ে এক নারীর মৃ*ত্যু হয়েছে। এ ঘটনায় না*রী, শি*শুসহ আরও ১০ জন আ*হত হয়েছেন।

 

মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলার ইছাপুরা ইউনিয়নের কুসুমপুর বউবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

 

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, মমতাজের স্বামী লিটনের দুবাই যাওয়ার কথা ছিল। বেলা সাড়ে ১১টার দিকে লিটন, মমতাজ, তাঁদের ছেলেমেয়েসহ ১১ জন মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার বজ্রযোগিনী এলাকা থেকে একটি মাইক্রোবাসে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা দেন। পথে সিরাজদিখান উপজেলার ইছাপুরা ইউনিয়নের কুসুমপুর বউবাজার এলাকায় পৌঁছালে চালক গাড়ির নিয়ন্ত্রণ হারান। একপর্যায়ে মাইক্রোবাসটি যাত্রীসহ সড়কের পাশের খালের পানিতে পড়ে যায়। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত উদ্ধারকাজ শুরু করেন। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে গিয়ে তারাও উদ্ধারকাজে অংশ নেয়।

শেয়ার
সম্পর্কিত লেখা

টাঙ্গাইলে যমজ দুই বোনের সঙ্গে যমজ দুই ভাইয়ের বিয়ে, দেখতে উৎসুক জনতার ভিড়

যমজ দুই বোনের সঙ্গে যমজ দুই ভাইয়ের বিয়ে এমন ঘটনা সচরাচর দেখা...

ডিএমপির শ্রেষ্ঠ ওসি হলেন খালিদ মুনসুর 

টানা দ্বিতীয়বারের মতো ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপির) ৫০ থানার মধ্যে শ্রেষ্ঠ অফিসার...

ছাত্রকে বলাৎকারের অভিযোগে গ্রেফতার মাদরাসার প্রিন্সিপাল

ঢাকার সাভারে একটি মাদরাসার এক শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে প্রতিষ্ঠানের প্রিন্সিপাল মাওলানা গোলাম...

মাদক বিক্রির ১৩ লাখ টাকা ও দেশীয় অস্ত্রসহ যুবক গ্রেফতার

রাজধানীর সবুজবাগ এলাকায় অভিযান চালিয়ে মাদক বিক্রির টাকা এবং দেশীয় অস্ত্রসহ মো....