প্রথম পাতা সারাদেশ রংপুর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুড়িগ্রামের সদস্যসচিবকে অবাঞ্ছিত ঘোষণা
রংপুর

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুড়িগ্রামের সদস্যসচিবকে অবাঞ্ছিত ঘোষণা

শেয়ার
শেয়ার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুড়িগ্রাম জেলা কমিটির সদস্যসচিব খন্দকার আল ইমরানকে পদ থেকে অপসারণ করে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। সোমবার (১ জুন) জেলা কমিটির এক সাংগঠনিক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।বিষয়টি নিশ্চিত করেছেন জেলা কমিটির মুখ্য সংগঠক জান্নাতুল ফিরদাউস মিম। বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের আদর্শিক অবস্থান ও নিরপেক্ষতা রক্ষার স্বার্থে জেলা কমিটির শীর্ষ নেতারা সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নিয়েছেন।সংগঠনের দাবি, খন্দকার আল ইমরান একটি রাজনৈতিক সংগঠনের কার্যক্রমে সম্পৃক্ত হয়ে বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ এবং প্রচারণামূলক পোস্ট শেয়ার করছিলেন, যা সংগঠনের নীতিমালার পরিপন্থী।

 

অভিযোগের বিষয়ে খন্দকার আল ইমরান বলেন, তিনি জাতীয় নাগরিক পার্টির ছাত্র সংগঠনে যুক্ত হওয়ার পরিকল্পনার কথা আগেই সংগঠনের নেতাকর্মীদের জানিয়েছিলেন। সে কারণে সম্মানজনকভাবে দায়িত্ব ছাড়তে পদত্যাগপত্র ও ছাড়পত্র চেয়েছিলেন।

শেয়ার
সম্পর্কিত লেখা

গোসলে নেমে আর্জেন্টিনা–ব্রাজিল নিয়ে ৩ বন্ধুর তর্ক, একজনকে চুবিয়ে হত্যা

  গাইবান্ধায় একটি দিঘিতে একসঙ্গে গোসলে নামে তিন বন্ধু। এতে আর্জেন্টিনা–ব্রাজিল নিয়ে...

৭০ বছরের দাম্পত্যের শেষ অধ্যায়ও একসঙ্গে, স্বামীর মৃত্যুর এক ঘণ্টা পরই না ফেরার দেশে স্ত্রী

প্রায় সাত দশক ধরে একই ছাদের নিচে, একই স্বপ্ন আর সংগ্রামের পথে...

ঘুরতে নিয়ে গিয়ে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, প্রেমিকসহ আটক ৩

ঠাকুরগাঁও সদর উপজেলায় ১৫ বছর বয়সী এক কিশোরীকে সংঘবন্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে।...

ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের লাশ ফেরত দিলেন চিকিৎসকরা

রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগে এক রোগীর মৃত্যু ঘিরে রোগীর স্বজন...