প্রথম পাতা সারাদেশ ঢাকা মাদারীপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২০
ঢাকা

মাদারীপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২০

শেয়ার
শেয়ার

মাদারীপুরের ঢাকা-বরিশাল মহাসড়কের কালকিনি উপজেলার গোপালপুর এলাকায় দুটি যাত্রীবাহী বাসে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন অন্তত ২০ জন। শুক্রবার সকালে এ দুর্ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয়রা জানায়, মাদারীপুর থেকে ছেড়ে আসা একটি লোকাল বাস গোপালপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী আই ট্রাভেল পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই বাসের চালকসহ অন্তত ২০ জন যাত্রী আহত হন।

 

দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন কর্তব্যরত চিকিৎসক।

 

গুরুতর আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। এ ঘটনায় মহাসড়কে যানজট সৃষ্টি হলে খবর পেয়ে পরিস্থিতি স্বাভাবিক করে হাইওয়ে পুলিশ।

 

বাস দুটি মহাসড়ক থেকে সরিয়ে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মস্তফাপুর হাইওয়ে থানার সার্জেন্ট বায়েজিদ।

শেয়ার
সম্পর্কিত লেখা

টাঙ্গাইলে যমজ দুই বোনের সঙ্গে যমজ দুই ভাইয়ের বিয়ে, দেখতে উৎসুক জনতার ভিড়

যমজ দুই বোনের সঙ্গে যমজ দুই ভাইয়ের বিয়ে এমন ঘটনা সচরাচর দেখা...

ডিএমপির শ্রেষ্ঠ ওসি হলেন খালিদ মুনসুর 

টানা দ্বিতীয়বারের মতো ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপির) ৫০ থানার মধ্যে শ্রেষ্ঠ অফিসার...

ছাত্রকে বলাৎকারের অভিযোগে গ্রেফতার মাদরাসার প্রিন্সিপাল

ঢাকার সাভারে একটি মাদরাসার এক শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে প্রতিষ্ঠানের প্রিন্সিপাল মাওলানা গোলাম...

বিমানবন্দর যাওয়ার পথে খালে পড়ে গেলো মাইক্রোবাস, ১১ জনকে বাঁচাতে ঝাপিয়ে পড়লো এলাকাবাসী

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলা থেকে বিমানবন্দরে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাইক্রোবাস রাস্তার...