প্রথম পাতা বিশ্ব ইরান-লেবাননের পাশে দাঁড়াচ্ছে চীন
বিশ্ব

ইরান-লেবাননের পাশে দাঁড়াচ্ছে চীন

শেয়ার
শেয়ার

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের তাণ্ডবে বিধ্বস্ত ইরান ও লেবাননের পাশে দাঁড়াচ্ছে চীন। যুদ্ধাবস্থার মধ্য দিয়ে যাওয়া দেশ দুটির মানবিক বিপর্যয় মোকাবিলায় সহায়তার ঘোষণা দিয়েছে চীন।চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বলেছেন, বেইজিং ইরান ও লেবাননের ‘পুনরুদ্ধার ও পুনর্গঠন’ কার্যক্রমে সহায়তা করবে। এই ঘোষণা এমন সময়ে এসেছে, যখন পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ শেষ করার লক্ষ্যে একটি সমঝোতা স্মারকে পৌঁছেছে।

 

লিন জিয়ান বলেছেন, ‘ইরান ও লেবাননে যুদ্ধের ফলে সৃষ্ট মানবিক বিপর্যয়ে চীন গভীরভাবে মর্মাহত। সংশ্লিষ্ট দেশগুলোর বাস্তব পরিস্থিতি বিবেচনায় চীন ইরান ও লেবাননকে মানবিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। যাতে সেখানে জনগণের পুনরুদ্ধার, পুনর্গঠন এবং অর্থনীতি ও জীবনমান উন্নত করতে সহায়তা করা যায়।’

 

লিন জিয়ান জানান, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার পর এটি দ্বিতীয়বারের মতো তেহরানকে সহায়তা দেয়ার ঘোষণা দিল বেইজিং। এর আগে মার্চ মাসেও ইরানে সহায়তা পাঠিয়েছিল বেইজিং।

 

এদিকে যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধের অবসান ঘটাতে পাকিস্তানের মধ্যস্থতায় একটি সমঝোতায় সম্মত হয়েছে। এই সমঝোতা স্মারকে স্বাক্ষর অনুষ্ঠান আগামী শুক্রবার (১৯ জুন) সুইজারল্যান্ডে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

শেয়ার
সম্পর্কিত লেখা

ইরান-যুক্তরাষ্ট্রের ১৪ দফা চুক্তি প্রকাশ

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্ভাব্য একটি ঐতিহাসিক সমঝোতা...

বিশ্বখ্যাত সায়েন্টিফিক আমেরিকানের ‘বিজ্ঞানের উদীয়মান তারকা’ ড. তনিমা তাসনিম অনন্যা

বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ বিজ্ঞান সাময়িকী সায়েন্টিফিক আমেরিকান ‘বিজ্ঞানের উদীয়মান তারকা’ হিসেবে স্বীকৃতি...

বাংলাদেশ-পাকিস্তানে গিয়ে নামাজ পড়ুন, রেড রোড বিতর্কে দিলীপ ঘোষ

ভারতে আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে কলকাতার রেড রোডে প্রধানমন্ত্রীর অনুষ্ঠান এবং রাস্তা...

চুক্তিতে জাতীয় স্বার্থ রক্ষায় মোজতবা খামেনির ভূমিকার প্রশংসা ইরানের প্রেসিডেন্টের

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, দেশটির সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি ‘জাতীয় স্বার্থ...