Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
এম. মুনীর চৌধুরী, নড়াইল
০০:২০, ১১ মে ২০২৬
আপডেট: ০০:২২, ১১ মে ২০২৬
এম. মুনীর চৌধুরী, নড়াইল
০০:২০, ১১ মে ২০২৬
আপডেট: ০০:২২, ১১ মে ২০২৬
আরও খবর
টিকটকে আসক্ত স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী আটক
সরকারি জমি থেকে ৩৫ মেহগনি গাছ কর্তন, কঠোর ব্যবস্থার আশ্বাস প্রশাসনের
সেতু আছে, সড়ক নেই
আর্জেন্টিনা সমর্থকদের হারাল ব্রাজিল
নবগঙ্গা নদীতে গোসলে নেমে শিশুর মৃত্যু

‘এহন কনে যাব, ঘর বানাবার টাহা-ই তো নাই’

এম. মুনীর চৌধুরী, নড়াইল
০০:২০, ১১ মে ২০২৬
আপডেট: ০০:২২, ১১ মে ২০২৬
এম. মুনীর চৌধুরী, নড়াইল
০০:২০, ১১ মে ২০২৬
আপডেট: ০০:২২, ১১ মে ২০২৬
কালবৈশাখীর ঝড় লণ্ডভণ্ড করে দিয়েছে নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের তালেশ্বর গ্রামের মৌহা বিশ্বাসের ঘর। ছবি : এনটিভি

‘এক ঝাপটায় সব শেষ। বাঁচে আছি এইটুক বেশি। ছেলেমেয়ে নিয়ে এহন কই যাব? ঘর যে বানাবো সেই সামর্থ্য তো নাই। বড় কষ্টে পড়ছি আমরা। ঘর ভাঙে পড়লি, দুই সন্তান কোলে করে দৌড় মারি, পাশের বাড়ি যায়ে উঠি। ওরা আমাগে রাতি থাকতি দেছে। কিন্তু এহন আমরা কই যাব?’ কথাগুলো বলছিলেন মৌহা বিশ্বাস। 

মৌহা বিশ্বাস নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের তালেশ্বর গ্রামের মিঠুন বিশ্বাসের স্ত্রী। অভাবের সংসারে বিয়ে হয় তার। বিয়ের পর থেকে স্বামী-স্ত্রী দুজনে মাঠে কাজ করে কোনো রকমে সংসার চালান এ দম্পতি। 

গতকাল শনিবার সন্ধ্যায় কালবৈশাখী ঝড়ে উড়ে যায় ঘরের চালা। গাছ ভেঙে পড়ে দুমড়ে মচকে যায় পুরো ঘরটি। পুরোনো টিনের জরাজীর্ণ ঘরে জোড়াতালি কোনো রকমভাবে স্বামী-সন্তান নিয়ে বসবাস করতেন তারা। 

আজ রোববার (১০ মে) সকালে সরেজমিনে দেখা যায়, মৌহা তার স্বামীকে নিয়ে ঝড়ে উড়ে যাওয়া ঘরের টিন বাড়ির সামনে থেকে তুলে আনছেন। ঘরে পড়ে থাকা বিশাল আকৃতির রেইনট্রি গাছ স্থানীয়রা কেটে সরিয়ে দিতে সহায়তা করছে। ঘরের টিনগুলো দুমড়েমুচড়ে গেছে। টিনগুলো পিটিয়ে সোজা করা হচ্ছে। ঘরটি কীভাবে তোলা যায় সেই চেষ্টা তাদের। 

মৌহা বিশ্বাসের স্বামী মিঠুন বিশ্বাস বলেন, সারা দিনের কাজ শেষ করে বারান্দায় এসে কেবল একটু বসলাম। হঠাৎ ঝড় এসে উড়িয়ে নিয়ে যায় ঘরের চাল। এদিকে ঘরের পিছনের রেইনট্রি গাছ এসে ভেঙে পড়ে ঘরের ওপর। অভাবের সংসার আমার। মা অসুস্থ। যা আয় হয় খেয়ে-পরে জীবন বাঁচানো দায়। ভাঙাচোরা ঘরটিতে বৌ-বাচ্চা নিয়ে থাকতাম। ঝড়ে যা করে দিয়ে গেল, এহন আমরা কই যাব? সরকার যদি আমাদের একটু সাহায্য করত, ঘর করে বৌ-বাচ্চা নিয়ে বাঁচতে পারতাম৷ 

তালেশ্বর গ্রামের বাসিন্দা ইকরামুল  বিশ্বাস বলেন, ঝড়ে ঘর উড়ে যাওয়া কথা শুনে দেখতে এসেছি। অনেক কষ্টের সংসার তাদের। মিঠুনের যখন দুই বছর বয়স তখন তার বাবা তাকে ও তার মাকে রেখে চলে যান। সেই থেকে অভাব পিছু ছাড়েনি। মা এখন অসুস্থ। বৌ বাচ্চা নিয়ে কোনো রকম সংসার চলে তার। 

নড়াইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা টি এম. রাহসিন কবীর বলেন, ঝড়ে ক্ষতিগ্রস্ত মৌহা বিশ্বাসের পরিবার আবেদন করলে সরকারি নিয়মে টিন ও নগদ অর্থ সহায়তা দেওয়া হবে৷

কালবৈশাখী ঝড় নড়াইল

সংশ্লিষ্ট সংবাদ: কালবৈশাখী ঝড়

২৬ মে ২০২৬
কালবৈশাখীতে রাজাপুরে বিদ্যালয়ের দুই শ্রেণিকক্ষ ক্ষতিগ্রস্ত, পাঠদান ব্যাহত হওয়ার শঙ্কা
২৬ মে ২০২৬
‘দাদি, একটু পরে উঠছি...’ আর ওঠা হলো না ফয়েজের!
০৯ মে ২০২৬
মধ্যরাতের ঝড়ে লণ্ডভণ্ড উপজেলা, আধা ঘণ্টায় নিঃস্ব বহু পরিবার
  • আরও
সর্বাধিক পঠিত
  1. দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্র নিহত
  2. ঝড়-বৃষ্টি ও তাপপ্রবাহ নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
  3. আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
  4. সিরাজগঞ্জে ট্রাকচাপায় এটিএসআই নিহত
  5. ভাগনেকে বিয়ে করলেন দুই সন্তানের মা, দেশে ফিরে আত্মহত্যা প্রবাসীর
  6. সংসদে ‘অরুচিকর ভাষা’ ব্যবহারে সতর্ক করলেন স্পিকার

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x
Edit with