Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অপরাধ
শামসুজ্জোহা সুজন, কুড়িগ্রাম (ভূরুঙ্গামারী)
১১:২০, ১৭ মে ২০২৬
আপডেট: ১১:২৪, ১৭ মে ২০২৬
শামসুজ্জোহা সুজন, কুড়িগ্রাম (ভূরুঙ্গামারী)
১১:২০, ১৭ মে ২০২৬
আপডেট: ১১:২৪, ১৭ মে ২০২৬
আরও খবর
আম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মাদ্রাসা ছাত্রের মৃত্যু
যুক্তরাষ্ট্রের হামলায় তিন ভারতীয় নাবিক নিহত
সীমান্তে বিজিবির সঙ্গে রাতভর পাহারায় আনসার ও গ্রামবাসী
পথচারীকে ধাক্কা দেওয়া বাসে আগুন বিক্ষুব্ধ জনতার
অনলাইন জুয়ার অভিযোগে যুবক গ্রেপ্তার

বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী ও চাল জব্দ

শামসুজ্জোহা সুজন, কুড়িগ্রাম (ভূরুঙ্গামারী)
১১:২০, ১৭ মে ২০২৬
আপডেট: ১১:২৪, ১৭ মে ২০২৬
শামসুজ্জোহা সুজন, কুড়িগ্রাম (ভূরুঙ্গামারী)
১১:২০, ১৭ মে ২০২৬
আপডেট: ১১:২৪, ১৭ মে ২০২৬
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় প্রসাধনী ও চাল জব্দ করেছে পুলিশ। ছবি : এনটিভি অনলাইন

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় প্রসাধনী ও চাল জব্দ করেছে পুলিশ। গতকাল শনিবার (১৬ মে) দুপুরে উপজেলার দেওয়ানের খামার এলাকার একটি বাসা থেকে এসব চোরাই পণ্য জব্দ করা হয়। আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে সীমান্ত এলাকায় সক্রিয় হওয়া চোরাচালান সিন্ডিকেটের বিরুদ্ধে এই অভিযান চালানো হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, একটি সংঘবদ্ধ চোরাকারবারি চক্র উপজেলার দেওয়ানের খামার এলাকার আজাদ আলী মন্ডলের বাসা ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে অবৈধ ভারতীয় প্রসাধনী ও বাসমতি চাল মজুদের মাধ্যমে চোরাকারবার পরিচালনা করে আসছিল। চক্রটি ভূরুঙ্গামারীর ভোটহাট এবং পার্শ্ববর্তী নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার মাদারগঞ্জ ও নারায়ণপুর সীমান্ত এলাকা দিয়ে ভারতীয় পণ্য অবৈধভাবে বাংলাদেশে এনে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করত।

গোপন সংবাদের ভিত্তিতে ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুনের নেতৃত্বে ভূরুঙ্গামারী থানা পুলিশের একটি চৌকস দল ওই ভাড়া বাসায় এই বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় বাসাটি থেকে বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী এবং প্রায় ৩০০ কেজি ভারতীয় বাসমতি চাল জব্দ করা হয়। জব্দকৃত ভারতীয় পণ্যের আনুমানিক বাজার মূল্য প্রায় ১ লাখ ৩০ হাজার টাকা।

ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, আসন্ন পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক সিন্ডিকেটগুলো সক্রিয় হওয়ার চেষ্টা করছে। তাদের যেকোনো ধরনের অপতৎপরতা ও চোরাচালান রোধে ভূরুঙ্গামারী সার্কেলের আওতাধীন এলাকায় নিয়মিত সাঁড়াশি অভিযান চলমান রয়েছে এবং এটি আরও জোরদার করা হবে।

মুনতাসির মামুন মুন আরও জানান, এই চোরাকারবারের সাথে জড়িত চক্রের সকল সদস্যের নাম ও তথ্য ইতোমধ্যে সংগ্রহ করা হয়েছে। অপরাধীদের আইনের আওতায় আনতে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

কুড়িগ্রাম ভারতীয় প্রসাধনী চাল জব্দ

সংশ্লিষ্ট সংবাদ: কুড়িগ্রাম

১২ জুন ২০২৬
আম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মাদ্রাসা ছাত্রের মৃত্যু
০৭ মে ২০২৬
উলিপুরে জমি দখলচেষ্টার অভিযোগ
০৬ মে ২০২৬
নিখোঁজ বৃদ্ধার দেখা মিলল তেঁতুল গাছের মগডালে
  • আরও
সর্বাধিক পঠিত
  1. দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্র নিহত
  2. ঝড়-বৃষ্টি ও তাপপ্রবাহ নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
  3. আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
  4. সিরাজগঞ্জে ট্রাকচাপায় এটিএসআই নিহত
  5. ভাগনেকে বিয়ে করলেন দুই সন্তানের মা, দেশে ফিরে আত্মহত্যা প্রবাসীর
  6. সংসদে ‘অরুচিকর ভাষা’ ব্যবহারে সতর্ক করলেন স্পিকার

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x
Edit with