Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
কাজল বরণ দাস, পটুয়াখালী
১৫:১৫, ২৫ মে ২০২৬
আপডেট: ১৫:২০, ২৫ মে ২০২৬
কাজল বরণ দাস, পটুয়াখালী
১৫:১৫, ২৫ মে ২০২৬
আপডেট: ১৫:২০, ২৫ মে ২০২৬
আরও খবর
৫ বছরেও শেষ হয়নি সেতুর নির্মাণকাজ
নলকূপ স্থাপনের সময় বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিক নিহত, আহত ৪
পটুয়াখালীতে কৃষকদের নিয়ে ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস’ অনুষ্ঠিত
বিদ্যালয়ে ঢুকতে বাধা, ফটকের সামনেই প্রধান শিক্ষককে মারধর
আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের অভিযোগ

বিদায় অনুষ্ঠান শেষে প্রধান শিক্ষককে গাড়ি চালিয়ে বাড়ি পৌঁছে দিলেন ডিপিইও

কাজল বরণ দাস, পটুয়াখালী
১৫:১৫, ২৫ মে ২০২৬
আপডেট: ১৫:২০, ২৫ মে ২০২৬
কাজল বরণ দাস, পটুয়াখালী
১৫:১৫, ২৫ মে ২০২৬
আপডেট: ১৫:২০, ২৫ মে ২০২৬

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক প্রধান শিক্ষকের অবসরজনিত ব্যতিক্রমধর্মী বিদায় অনুষ্ঠান দেখলো পটুয়াখালীবাসী। জেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সরকারি গাড়িতে করে প্রধান শিক্ষককে তার বাড়িতে পৌঁছে দিয়ে নতুন এক ইতিহাস সৃষ্টি করলেন নবাগত শিক্ষা কর্মকর্তা। এমন অভিনব বিদায় অনুষ্ঠানে উৎসাহ আর আনন্দে উদ্বেলিত জেলার প্রাথমিক শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।

স্বাভাবিকভাবে সরকারি চাকরি থেকে অবসরের ছুটি প্রস্তুত হওয়ার পর অবসরপ্রাপ্তকে সংশ্লিষ্ট কাগজপত্র গুছিয়ে যোগাযোগ করতে হয় উপজেলা কর্মকর্তার মাধ্যমে জেলা কর্মকর্তার কাছে। এর ব্যতিক্রম হলো এবার পটুয়াখালী জেলার বাউফল উপজেলার ১২১ নং বগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, প্রধান শিক্ষক মোসাম্মৎ কোহিনূর বেগমের শেষ কর্মদিবসে বিদ্যালয়ে আয়োজন করা হয় বিদায় অনুষ্ঠানের। ওই শিক্ষকের অবসর প্রস্তুতির কাগজপত্রাদি নিয়ে অনুষ্ঠানে হাজির হন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাসুদ করিম।

প্রধান শিক্ষক মোসাম্মৎ কোহিনূর বেগম দীর্ঘ চাকরিজীবনে অত্যন্ত সুনাম ও দক্ষতার সঙ্গে শিক্ষকতার পাশাপাশি একজন গুণী শিক্ষক হিসেবে সর্বমহলে পরিচিত ছিলেন। তিনি বাউফল উপজেলার ২০০৫, ২০০৮, ২০১২ সালে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে সম্মাননা অর্জন করেন। পাশাপাশি ২০১৩ সালে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ কাব প্রধান শিক্ষক হিসেবে স্বীকৃতি লাভ করেন। তিনি ২০০০, ২০০৪ ও ২০২০ সালে কাবের জাতীয় পর্যায়ে সমাবেশে অংশগ্রহণ করেন। একজন গুণী শিক্ষক হিসেবে কৃতিত্বের স্বীকৃতি স্বরূপ ২০১৫ সালে সরকারিভাবে শ্রীলঙ্কা শিক্ষা সফরের সুযোগ পান মোসাম্মৎ কোহিনূর বেগম।

গতকাল শেষ বিকেলে বগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কোহিনূর বেগমের শেষ কর্মদিবস উপলক্ষে আয়োজিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাম্মৎ কোহিনূর বেগমের সহকর্মীসহ বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর অশ্রুসজল পরিবেশের মধ্য দিয়ে বিদায় দেওয়া হয় তাঁকে। প্রত্যেকেই তুলে ধরেন কোহিনূর বেগমের গৌরবোজ্জ্বল ভূমিকার কথা।

বাউফল উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মনিরুজ্জামান রিপনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাসুদ করিম। বিশেষ অতিথি ছিলেন বগা ডা. ইয়াকুব শরীফ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. হুমায়ুন কবির, পটুয়াখালী প্রেসক্লাবের সভাপতি মো. জাকির হোসেন, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বাউফল সৈয়দ মনিরুজ্জামান।

সভায় প্রধান অতিথি ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাসুদ করিম প্রধান শিক্ষক মোসাম্মৎ কোহিনূর বেগম কর্মকালের প্রশংসা করেন এবং শেষ কর্মদিবসে তার এ উপস্থিতির ব্যাখ্যা দিয়ে বলেন, যে কাজের জন্য অফিসে যেতে হয়, পিআরএল মঞ্জুরজনিত অফিসিয়াল সেই কাজটি আমি আপনাদের সামনে করে দিলাম। তার অবসরের দাপ্তরিক কাজের জন্য আর অফিসে যেতে হবে না।

পরবর্তীতে সবাইকে অবাক করে দিয়ে প্রধান শিক্ষক মোসাম্মৎ কোহিনূর বেগমকে সম্মান জানিয়ে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাসুদ করিম তার সরকারি গাড়িতে করে নিজেই চালকের আসনে বসে কোহিনূর বেগমকে তার বাড়িতে পৌছে দেন।

এদিকে, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার এ ধরনের দায়িত্বশীল ও মানবিক কাজের প্রশংসা করে পটুয়াখালীর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা বলেন, এটি একটি প্রশংসিত উদ্যোগ। পাশাপাশি সরকারি গাড়িতে করে একজন পিআরএলপ্রাপ্ত প্রধান শিক্ষককে তাঁর চাকরিজীবনের শেষ দিনে বাড়িতে পৌছে দিয়ে যে সম্মানটি দিয়েছেন এটি নজির হয়ে থাকবে পটুয়াখালীর শিক্ষাঙ্গনে।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাসুদ করিম আরও বলেন, প্রধান শিক্ষক মোসাম্মৎ কোহিনূর বেগম যেদিন থেকে অবসরযাত্রা শুরু করেছেন, সেই দিনেই তার অবসরের রেডি কাগজ হাতে পৌছে দিয়ে নতুন একটি উদ্যোগ শুরু করতে পেরে আনন্দিত। নতুন বাংলাদেশে নতুন সরকারের দৃষ্টিভঙ্গি মতে, কাউকে যেন কোন কাজে কখনো ভোগান্তি পোহাতে না হয়। সেই চিন্তা থেকে আমি এ কাজটি শুরু করেছি, আগামীতে এটি অব্যাহত থাকবে।

পটুয়াখালী প্রধান শিক্ষক ডিপিইও

সংশ্লিষ্ট সংবাদ: পটুয়াখালী

১৪ জুন ২০২৬
৫ বছরেও শেষ হয়নি সেতুর নির্মাণকাজ
০৯ জুন ২০২৬
পটুয়াখালীতে কৃষকদের নিয়ে ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস’ অনুষ্ঠিত
০৭ জুন ২০২৬
আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের অভিযোগ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্র নিহত
  2. ঝড়-বৃষ্টি ও তাপপ্রবাহ নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
  3. আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
  4. সিরাজগঞ্জে ট্রাকচাপায় এটিএসআই নিহত
  5. ভাগনেকে বিয়ে করলেন দুই সন্তানের মা, দেশে ফিরে আত্মহত্যা প্রবাসীর
  6. সংসদে ‘অরুচিকর ভাষা’ ব্যবহারে সতর্ক করলেন স্পিকার

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x
Edit with