Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • রাজনীতি
শরীফুল ইসলাম, চাঁদপুর
০০:২৫, ০৫ জুন ২০২৬
আপডেট: ০০:৩২, ০৫ জুন ২০২৬
শরীফুল ইসলাম, চাঁদপুর
০০:২৫, ০৫ জুন ২০২৬
আপডেট: ০০:৩২, ০৫ জুন ২০২৬
আরও খবর
আইনশৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ সজাগ থাকতে হবে : ডিএমপি কমিশনার
নতুন বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : হাসনাত
রাশিয়ান কর্মকর্তাদের নিরাপত্তা পিকআপ উল্টে ২ পুলিশ সদস্য আহত
ক্ষেত থেকে শিশুর মরদেহ উদ্ধার, পুলিশের গাড়িতে বিক্ষুব্ধ জনতার হামলা
বেনজীরকে ফেরাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে দুদক

নাসির উদ্দীন পাটোয়ারী-সারজিসের আগমন ঘিরে উত্তেজনা, বাড়তি নিরাপত্তা

শরীফুল ইসলাম, চাঁদপুর
০০:২৫, ০৫ জুন ২০২৬
আপডেট: ০০:৩২, ০৫ জুন ২০২৬
শরীফুল ইসলাম, চাঁদপুর
০০:২৫, ০৫ জুন ২০২৬
আপডেট: ০০:৩২, ০৫ জুন ২০২৬
এনসিপি মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী ও উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলমের চাঁদপুরের মতলব উত্তর উপজেলা সফরকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা। ছবি : এনটিভি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটোয়ারী ও উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলমের চাঁদপুরের মতলব উত্তর উপজেলা সফরকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা বিরাজ করছে। শুক্রবার (৫ জুন) উপজেলার ছেংগারচর সরকারি ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিতব্য ঈদ পুনর্মিলনী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের এনসিপিতে যোগদান অনুষ্ঠানকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে ব্যাপক তর্ক-বিতর্ক।

অনুষ্ঠানের আগে কয়েকটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। আল মামুন আতিক নামে এক ছাত্রদলনেতা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লিখেছেন, নাসির উদ্দীন পাটোয়ারী ছাড়া যেকোনো কারো জন্য মতলব উত্তর উন্মুক্ত। উচ্ছৃঙ্খল এই বক্তার পা যেন মতলবে না পড়ে সেদিকে ছাত্রদলের দৃষ্টি রাখার অনুরোধ রইল। 

অন্যদিকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কিছু নেতাকর্মীর পক্ষ থেকেও অনুষ্ঠান প্রতিহতর গুঞ্জন ছড়িয়ে পড়েছে বলে জানা গেছে।

এসব বক্তব্যের প্রতিক্রিয়ায় এনসিপি নারী শক্তির যুগ্ম সদস্য সচিব ইশরাত জাহান বিন্দু বলেন, নাসির উদ্দীন পাটোয়ারী ভাইয়ের মতলবে আসা উপলক্ষে যারা অনলাইনে হুমকি-ধমকি দিচ্ছেন, এদের বেশিরভাগকেই উপজেলা ছাত্রদল ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের পোস্টেড নেতা হিসেবে দেখা যাচ্ছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শে গড়া রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীদের কাছ থেকে এ ধরনের আচরণ কাম্য নয়।

ইশরাত জাহান বিন্দু আরও বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে, কিন্তু ভিন্নমত দমনে অনলাইন হুমকি-ধমকি কিংবা ভয়ভীতি প্রদর্শন গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতির পরিপন্থী। যুক্তির জবাব যুক্তি দিয়ে এবং বক্তব্যের জবাব বক্তব্য দিয়ে হওয়া উচিত।

ইশরাত জাহান বিন্দু বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চাঁদপুরের পুলিশ সুপার অনুষ্ঠানস্থল পরিদর্শন করেছেন এবং প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন।

এনসিপি মতলব উত্তর উপজেলা কমিটির সদস্য সচিব ইমাদুল ইসলাম জানান, নাসির উদ্দিন পাটোয়ারী দেশের যেখানেই যান, সেখানেই কোনো না কোনো প্রতিরোধের চেষ্টা হয়। তবে আমরা আশা করি চাঁদপুরের মানুষ শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখবে। তবুও যেকোনো পরিস্থিতি মোকাবিলা করে অনুষ্ঠান সফল করতে আমরা প্রস্তুত।

এনসিপি থেকে মতলব উত্তর উপজেলা চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক মো. ইদ্রিস আলী প্রধান জানান, মতলব উত্তরের মানুষ পরিবর্তনের রাজনীতিতে বিশ্বাস করে। আগামী ৫ জুনের অনুষ্ঠানকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সাধারণ মানুষ এনসিপির আদর্শে অনুপ্রাণিত হয়ে দলে যোগদানের আগ্রহ প্রকাশ করেছেন। আমরা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে অনুষ্ঠান সম্পন্ন করতে বদ্ধপরিকর। কোনো ধরনের অপপ্রচার বা প্রতিবন্ধকতায় আমরা বিচলিত নই। প্রশাসনের সহযোগিতায় একটি সুন্দর ও সফল আয়োজন উপহার দিতে আমরা প্রস্তুত।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জানতে চাইলে মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান বলেন, আমরা রাজনৈতিক দলের নেতৃবৃন্দের কাছে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সহযোগিতা চেয়েছি। অনুষ্ঠানস্থলে পর্যাপ্ত পুলিশ মোতায়েন থাকবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি বলেন, তাদের আগমন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসন সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। বিষয়টি নিয়ে সংসদ সদস্য ও বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা হয়েছে। তারাও সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত ফোর্স মোতায়েনের পরিকল্পনা রয়েছে।

পুলিশ সুপার মো. রবিউল হাসান জানান, অনুষ্ঠানকে কেন্দ্র করে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সে বিষয়ে আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছি।

এনসিপি নাসিরুদ্দীন পাটোয়ারী সারজিস আলম উত্তেজনা পুলিশ

সংশ্লিষ্ট সংবাদ: এনসিপি

৫ ঘন্টা আগে
নতুন বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : হাসনাত
১১ জুন ২০২৬
এই বাজেট দেশের ইতিহাসে সবচেয়ে বড় ঘাটতি বাজেট : এনসিপি
০৬ জুন ২০২৬
রূপগঞ্জে এনসিপির ফল উৎসবের মঞ্চ ও চেয়ার-টেবিল ভাঙচুর, আহত ১০
  • আরও
সর্বাধিক পঠিত
  1. দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্র নিহত
  2. ঝড়-বৃষ্টি ও তাপপ্রবাহ নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
  3. আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
  4. সিরাজগঞ্জে ট্রাকচাপায় এটিএসআই নিহত
  5. ভাগনেকে বিয়ে করলেন দুই সন্তানের মা, দেশে ফিরে আত্মহত্যা প্রবাসীর
  6. সংসদে ‘অরুচিকর ভাষা’ ব্যবহারে সতর্ক করলেন স্পিকার

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x
Edit with